News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনাই সত্যি হল, পুত্র সন্তানের মা হলেন সানিয়া মির্জা
Image

জল্পনাই সত্যি হল, পুত্র সন্তানের মা হলেন সানিয়া মির্জা

হায়দরাবাদ, ৩০ অক্টোবর (হি.স.): জল্পনা চলছিল বহুদিন ধরেই| অবশেষে জল্পনাই সত্যি হল| মা হলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা | জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের| সানিয়া মির্জার স্বামী, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক নিজেই মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত এ কথা জানিয়েছেন| টুইট করে শোয়েব লিখেছেন, ‘পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া মির্জা| শিশু এবং মা দু’জনই সুস্থ এখন সুস্থ রয়েছে|’
২০১০ সালে টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয় পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের | চলতি বছরের এপ্রিল মাসে সানিয়া মির্জার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে | এরপর চলতি মাসেই রটে যায় সানিয়া নাকি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন| এরপরই সেলিব্রিটি দম্পতি জানান, ‘এই খবর সম্পূর্ণ ভুয়ো |’  অবশেষে জল্পনাই সত্যি হল | পুত্র সন্তানের মা হলেন সানিয়া মির্জা |
মঙ্গলবার সকালে হায়দরাবাদের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন টেনিস সুন্দরী | শিশু এবং মা দু’জনই সুস্থ এখন সুস্থ রয়েছে| ইতিমধ্যেই টুইটারে অনেকেই সেলিব্রিটি দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন| তাঁদের মধ্যে রয়েছেন পরিচালক ফারহা খানও |

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top