News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে চেন্নাই রুটের বিমানও তুলে নিল ইন্ডিগো
Image

আগরতলা থেকে চেন্নাই রুটের বিমানও তুলে নিল ইন্ডিগো

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ একের পর এক বিমান প্রত্যাহার করে নিচ্ছে ইন্ডিগো৷ এবার চেন্নাই রুটে বিমান তুলে নিয়েছে সংস্থাটি৷ প্রতিদিন সকাল ১১টায় আগরতলা থেকে সরাসরি চেন্নাই বিমানটি আগামী এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ ফলে, এনিয়ে পরপর দুটি বিমান তুলে নিল ইন্ডিগো৷ রবিবার থেকে দিনের প্রথম বিমানটি তুলে নিয়েছে ইন্ডিগো৷ আগরতলা থেকে কলকাতা সকাল সাড়ে আটটার বিমান তুলে নেওয়ার পেছনে সংস্থার যুক্তি, শীতকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তেমনি, সরাসরি চেন্নাই বিমানটিও তুলে নেওয়ার জন্য একই যুক্তি দেখানো হয়েছে ইন্ডিগোর পক্ষ থেকে৷

ক্রমাগত বিমান তুলে নেওয়ায় এখন টিকিট পেতে ভিষণ সমস্যা দেখা দিয়েছে৷ অবশ্য, বিমান সংস্থা এই দাবি মানতে চাইছে না৷ উৎসবের মরসুমে বিমানের টিকিটের কালোবাজারী হয় সে বিষয়ে অবশ্য সংস্থার পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি৷ ডায়ানামিক সিস্টেমে টিকিট কমতে থাকলেই বাড়তে থাকে দাম৷ ফলে, টিকিটের কালোবাজারী যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ, তাও অস্বীকার করার উপায় নেই৷ গ্রুপ টিকিটিং পদ্ধতিতে টিকিট ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পিএনআর কিনে রাখেন এবং সুযোগ বুঝে চড়া দামে বিক্রি করেন৷

তবে, বিমান প্রত্যাহার সিদ্ধান্ত আগামীদিনে টিকিটের দাম সাধারণের নাগালের বাইরে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ এবিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি উঠেছে৷ কারণ, রাজ্যে এখন শুধুই ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করছে৷ সেক্ষেত্রে, কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে এয়ার ইন্ডিয়ার বিমান বাড়ানোর ব্যবস্থা হোক, সেই দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top