News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গত সাত মাসে ৫৫ হাজার কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ ঃ ডিজিপি
Image

রাজ্যে গত সাত মাসে ৫৫ হাজার কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ ঃ ডিজিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ নতুন সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আইন শৃঙ্খলা এবং নেশা বিরোধী অভিযানে পুলিশ দফতরের সাফল্যের খতিয়ান সোমবার পেশ করলেন পুলিশ মহানির্দেশক এক শুক্লা৷ তিনি জানান, নতুন সরকার গঠিত হওয়ার পর গত সাত মাসে ৫৫ হাজার কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশ৷ এটা একটা রেকর্ড বা ইতিহাস৷ তিনি বলেন, এক্ষেত্রে ৩০০ এর উপর মামলা হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে তিন শতাধিক নেশা কারবারিকে৷ ত্রিপুরার ক্ষমতায় এসে নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশ দফতর এবং সংশ্লিষ্ট কর্মীদের স্বচ্ছতার উপর বিশেষ নির্দেস দিয়েছিলেন৷ সে অনুযায়ী কাজও হচ্ছে৷ তিনি বলেন, তাঁর দফতরে নিয়োগে এবং টেন্ডারিঙের ক্ষেত্রে স্বচ্ছতা বজার রাখা হচ্ছে, বলেছেন রাজ্যের পুলিশ মহানির্দেশক একে শুক্লা৷

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার গঠনের পর লাগাতার নেশা বিরোধী অভিযান চালিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন৷ প্রায় প্রতিদিনই এ ব্যাপারে সাফল্য পাচ্ছে ত্রিপুরা পুলিশ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ক্ষমতা গ্রহণের পর ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গড়ার স্লোগান তুলেছিলেন৷ এরই পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে গাঁজা, হেরোইনের মতো নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে৷ এদিকে, পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে৷ রবিবার গভীর রাতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে যাত্রাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ২৫ বছর বয়সি সুকান্ত দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷ ধৃত যুবক নাকি দীর্ঘদিন ধরে নেশা কারবারের সাথে যুক্ত৷

পুলিশ জানিয়েছে, সে কয়েক বছর ধরে বাইকে করে শুকনো গাঁডা পাচার করতো৷ দীর্ঘদিন ধরে পুলিশ তাকে ধরার চেষ্টা করেছিল৷ কিন্তু কিছুতেই তাকে ধরা সম্ভব হচ্ছিল না৷ শেষমেশ গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে বাঁশপুকুর এলাকায় ওত পেতে বসেছিল৷ পুলিশের গতিবিধি টের পেয়ে নেশা কারবারি সুকান্ত দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পুলিশও তার পিছু ধাওয়া করে৷ কিন্তু, ততক্ষণে ওই পাচারাকরী অবস্থা বেগতিক বুঝে রাস্তায় দুই বস্তা শুকনো গাঁজা ফেলে দিয়ে জঙ্গলে গা ঢাকা দেয়৷ যদিও পরে পুলিশ নেশা কারবারি দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷ পুলিশ বাইক এবং দুই বস্তা শুকনো গাঁজাও উদ্ধার করে৷ যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top