News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় নিয়োগ না করা হলে আত্মহত্যার হুশিয়ারী বন দপ্তরের ছাটাই কর্মচারীদের
Image

পুনরায় নিয়োগ না করা হলে আত্মহত্যার হুশিয়ারী বন দপ্তরের ছাটাই কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ সরকার শুধু আশ্বাস দিয়েই চলছে৷ আমরণ অনশনের সময় প্রশাসনের আধিকারীকরা আশ্বাস

সোমবার অরণ্য ভবনে যান বন দপ্তরের ছাটাই হওয়া কর্মচারীরা৷ ছবি নিজস্ব৷

দিয়েছিলেন কিছু একটা ব্যবস্থা করবেন৷ কিন্তু, আজও সেই আশ্বাসের কোন বাস্তবতা মিলছে না৷ শেষ পর্যন্ত আবার অরণ্য ভবনের সামনে জড়ো হলেন বন দপ্তরের ছাটাই হওয়া কর্মচারীরা৷ তাদের এবারের চরম হুশিয়ারী সরকার যদি তাদের পুনরায় নিয়োগ না করে তাহলে তারা আত্মহত্যা করবে৷ আর এর জন্য রাজ্য সরকারই দায়ী থাকবে৷ ছাটাই হওয়া কর্মচারীদের এই হুশিয়ারীতে বিভিন্ন মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

সংবাদে প্রকাশ, বাম জমানায় বন দপ্তরে ৩৬৫ জন কর্মচারী নিয়োগ করা হয়েছিল ক্যাজুয়েল ভিত্তিতে৷ দীর্ঘ সময় তারা কাজ করার পরও তাদের নিয়মিত করা হচ্ছিল না৷ শেষ পর্যন্ত বহু আন্দোলন করার পর তাদের নিয়মিত করার সিদ্ধান্ত নেয় তৎকালীন বামফ্রন্ট সরকার৷ ৩৫০ জন অনিয়মিত ক্যাজুয়েল কর্মচারীকে নিয়মিত করা হয়৷ বাকি ১৫ জনকে নিয়মিত করা হয়নি৷ তাদেরকে ছাটাই করে দেওয়া হয় চাকুরী থেকে৷ তাদের সাথে একই দপ্তরের আরও কুড়ি জনকে ছাটাই করা হয়৷ মোট ৩৫ জন ছাটাই হয়ে বসে আছেন গত চার মাস যাবৎ৷ নতুন সরকার আসার পরই তাদের ছাটাই করা হয়েছে৷ তাদের জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে৷ পরিবারগুলি প্রচন্ড আর্থিক সংকটে কাটাচ্ছেন৷

ইতিপূর্বে ছাটাই কর্মচারীরা অরণ্য ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন৷ তখন তাদের প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল কিছু একটা করা হবে৷ কিন্তু, আজও তাদের জন্য কিছু করা হয়নি৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়ে সোমবার আবারও তারা অরণ্য ভবনে ছুটে যান৷ দেখা করেন পিসিসিএফ ডঃ অলিন্দ রস্তোগির সাথে৷ তাঁকে তাঁদের করুণ অবস্থার কথা বলেন৷ তিনি জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে কোন নির্দেশ না আসলে তাঁর পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না৷ একপ্রকার হতাশ হয়ে পড়েছেন ছাটাই কর্মীরা৷ তারা এদিন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে সরকারের তরফ থেকে যদি অবিলম্বে তাদের নিয়োগ না করা হয় তাহলে তারা আত্মহত্যার পথ বেছে নেবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top