News Flash

  • Home
  • Uncategorized
  • রেললাইন পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, দিল্লিতে মৃত্যু তিনজন ব্যক্তির
Image

রেললাইন পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, দিল্লিতে মৃত্যু তিনজন ব্যক্তির

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): পঞ্জাবের অমৃতসরে ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে ৬০ জনের মৃত্যুর ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি দেশবাসীর মন থেকে। ভয়াবহ সেই স্মৃতি এখনও টাটকা পঞ্জাব-সহ গোটা দেশবাসীর মনে। এমতাবস্থায় দিল্লির নাঙলৈ রেল স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল তিনজন ব্যক্তির। মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

 রেল পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে নাঙলৈ রেল স্টেশনের সন্নিকটে রেললাইনের উপরে বসে মদ্যপান করছিলেন তিনজন ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তাঁদের সতর্ক করেছিলেন বহুবার, কিন্তু কারও কথা তাঁরা শোনেননি। রেললাইনের উপরে বসে মদ্যপান করার পর, সকাল ৭.১৫ মিনিট নাগাদ রেললাইন পেরোচ্ছিলেন তাঁরা। সেই সময় ১২৪৪৬ বিকানের-দিল্লি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে তিনজনেরই মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই ওই স্থানে পৌঁছয় আরপিএফ, জিআরপি এবং সিভিল পুলিশ। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পৃথক তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top