News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনার কবলে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইট, বহু যাত্রীর প্রাণহানির শঙ্কা
Image

দুর্ঘটনার কবলে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইট, বহু যাত্রীর প্রাণহানির শঙ্কা

জাকার্তা, ২৯ অক্টোবর (হি.স.): টেক-অফের ১৩ মিনিটের মধ্যেই নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইট। নিখোঁজ হয়ে যাওয়ার পরই মাটিতে আছড়ে পড়ে বিমানটি। বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আপাতত তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। ইন্দোনেশিয়ার সময় অনুযায়ী, সোমবার সকাল ৬.২০ মিনিট নাগাদ জাকার্তা বিমানবন্দর থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশ্যে উড়ে যায় ইন্দোনেশিয়ার লায়ন এয়ার বিমানটি। কিন্তু, টেক-অফের মাত্র ১৩ মিনিটের মধ্যেই, সকাল ৬.৩৩ মিনিট নাগাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 পরে জানা যায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং মাটিতে আছড়ে পড়েছে। ‘অভিশপ্ত’ বিমানটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top