News Flash

  • Home
  • Uncategorized
  • চবিবশ ঘন্টায় রাজধানীতে তিনজনের রহস্য মৃত্যু, বৃদ্ধার পর দম্পতির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

চবিবশ ঘন্টায় রাজধানীতে তিনজনের রহস্য মৃত্যু, বৃদ্ধার পর দম্পতির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাধারঘাট কেশব সংঘ এলাকায়৷ রবিবার দুপুরে বাধারঘাট কেশব সংঘের একটি বাড়ি থেকে এক দম্পতির ফাঁসিতে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃত দম্পতি শঙ্কর চক্রবর্তী এবং অনামিকা চক্রবর্তীর৷ মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ তাঁদের মধ্যে কোনও মানসিক অশান্তি ছিল কিনা সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ৷ তবে, পরিবারের সদস্যরা জানিয়েছেন, দম্পতির মধ্যে কোনও পারিবারিক অশান্তি ছিল না৷ তাঁদের মধ্যে ঝগড়াও হত না৷ তবু কেন তারা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে পরিবারের লোকজন বুঝে উঠতে পারছেন না৷ তবে ঘটনাটি আত্মহত্যা না অন্যকিছু সে রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, তারা দম্পতির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে তবে সব কিছু স্পষ্ট বোঝা যাবে৷

এদিকে, এদিক মৃতদেহ যে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সেই ঘরের আসবাবপত্র আগোছালো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছিল৷ আসবাব পত্রের পাশাপাশি বিছানাপত্রও উল্টোপাল্টা হয়ে রয়েছিল৷ তাতে নানা প্রশ্ণ উঠছে৷ এটি নিছট আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ এলাকারই অনেকে৷ তাদের অনুমান, হয়তো বহিরাগত কেউ ঘরে এসেছিল৷ এক বা একাধিক ব্যক্তি ঐ ঘরে প্রবেশ করে এবং তাদেরকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে৷ যদিও পুরো বিষয়টিই অনুমানের উপর৷ সত্যি ঘটনা কি তার কিছুটা ইঙ্গিত মিলবে মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই৷ তবে, এই মুহুর্তে এডি নগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ এদিন, জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

অন্যদিকে, রাজধানী আগরতলা শহরের প্রগতী রোডে অঞ্জলী আচার্য নামে ষাটোর্দ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনার চবিবশ ঘন্টা পরও পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না৷ চবিবশ ঘন্টায় তিনজনের অস্বাভাবিক মৃত্যুতে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ বৃদ্ধ অঞ্জলী আচার্যর মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোর দাবী করা হচ্ছে৷ কারণ, ইতিপূর্বে আগরতলা শহরে বেশ কয়েকটি অনুরূপ ঘটনা ঘটেছে৷ সেক্ষেত্রে দেখা গিয়েছে সম্পত্তির লোভে নিজের সন্তানই মা কিংবা বাবাকে খুন করে ফেলেন৷ অঞ্জলী আচর্য’র মৃত্যুর ক্ষেত্রে এমন কোন বিষয় রয়েছে কিনা তা পরিস্কার করে জনসমক্ষে আনার দাবি করেছেন প্রগতী রোডের বাসিন্দারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top