News Flash

  • Home
  • Uncategorized
  • পাথারকা‌ন্দি‌তে আচমকা ঘূর্ণিঝ‌ড়, তছনছ শতা‌ধিক বসতবাড়ি
Image

পাথারকা‌ন্দি‌তে আচমকা ঘূর্ণিঝ‌ড়, তছনছ শতা‌ধিক বসতবাড়ি

পাথারকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : শ‌নিবার সন্ধ্যায় আচমকা ঘূর্ণিঝড়, সঙ্গে প্রবল বৃ‌ষ্টিপা‌তে ব্যাপক ক্ষয়ক্ষ‌তি হয়েছে পাথারকা‌ন্দির বিভিন্ন এলাকা। দুর্গাপু‌জোর আগে বৃষ্টি ছিল। কিন্তু পঞ্চমীর দিন থেকে আকাশ ছিল পরিষ্কার থাকায় ধারণাই করতে পারেননি এভাবে আচমকা তাঁদের কপানে নে‌মে আস‌বে এমন প্রাকৃতিক দুর্যোগ। গত সন্ধ্যার ঘূর্ণিঝড় কাল‌বৈশাখীর ঝড়‌কেও হার মানিয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
শনিবার সন্ধ্যায় ধেয়ে আসা ভা‌রী বৃ‌ষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে পাথারকান্দি নির্বাচন কেন্দ্র এলাকার বাজারিছড়া, পুত‌নি, হা‌তি‌খিরা, লোয়াইর‌পোয়া, চাঁদখিরা এবং ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার শতা‌ধিক পরিবারের বসতবাড়ি তছনছ হয়ে গেছে। গৃহহারা হ‌য়ে পড়েছেন বহু। তাঁরা অন্যত্র আশ্রয় নিতে ছুটোছুটি করছেন। এ খবর পেয়ে র‌বিবার সরজ‌মি‌নে প‌রি‌স্থি‌তি খ‌তি‌য়ে দেখ‌তে পাথারকান্দির সা‌র্কল অফিসার এল খিং‌নতে, বিজেপি-র ব্লক মণ্ডল কমিটির এক প্র‌তি‌নি‌ধি দল গিয়েছেন। তাঁরা ভুক্তভোগীদের পা‌শে দাঁড়ি‌য়ে শীঘ্রই সরকা‌রি সাহায্যে প্র‌তিশ্রু‌তি দিয়েছেন।
পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পা‌ল প‌রি‌স্থি‌তি খ‌তি‌য়ে দে‌খে ডি‌জেস্টার ম্যা‌নেজ‌মেন্ট ডিপার্ট‌মে‌ন্টে রি‌পোর্ট কর‌তে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন। প্র‌ত্যেক ক্ষ‌তিগ্রস্ত যা‌তে সরকা‌রি অনুদান পান সে ব্যাপা‌রে তি‌নি অনতিজবিল‌ম্বে জেলাশাসক প্রদীপকুমার তালুকদা‌রের সঙ্গে কথা বলবেন বলে জানান।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top