News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির যমুনা এক্সপ্রেসওয়েতে দুইটি গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ, গুরুতর আহত তিন
Image

দিল্লির যমুনা এক্সপ্রেসওয়েতে দুইটি গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ, গুরুতর আহত তিন

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : দিল্লির যমুনা এক্সপ্রেসওয়েতে দুইটি গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত তিন। রবিবার ভোর রাতের এই দুর্ঘটনাটি দিল্লির সুরির ৮৫ নম্বর মাইলস্টোনের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটেছে।
দুইটি গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ হয়। ফলে দুইটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শোনা মাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয়। আগুন নেভানোর কাজে দমকলের পাঁচটি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক। কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top