News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগরে ৫.৫ এমএল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে ২২ কোটি টাকা মঞ্জুর, ৩০ ডিসেম্বর শিলান্যাস, পরিদর্শনে মেয়র
Image

রামনগরে ৫.৫ এমএল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে ২২ কোটি টাকা মঞ্জুর, ৩০ ডিসেম্বর শিলান্যাস, পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৮ ডিসেম্বর: পুরবাসীকে পরিশোধিত ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে পুর নিগম জল বোর্ডের সহযোগিতায় একাধিক পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। এরই অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই পানীয় জলের প্লান্ট চালু করা হয়েছে।

তবে ২০ নং ওয়ার্ড এবং ৩২ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকা—বিশেষ করে রামনগর ৪ নম্বর থেকে ১০–১১ নম্বর পর্যন্ত পিছনের দিকের বেশ কয়েকটি এলাকায় এখনও পর্যাপ্ত পরিশোধিত পানীয় জল পৌঁছচ্ছে না। এই সমস্যা সমাধানের লক্ষ্যে মাস্টারপাড়া এলাকায় সরকারি মোট ১৬ গন্ডা জমিতে একটি ৫.৫ এমএল ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ২২ কোটি টাকা মঞ্জুর করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস করা হবে।
প্রকল্পের প্রস্তুতি ও স্থান নির্বাচন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে

বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জল বোর্ডের সিইও, কুড়ি নং ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা। যদিও স্থানীয়রা কিছুটা বাঁধা দেওয়ার অভিযোগ উঠলেও মেয়র সেটি অস্বীকার করেছেন। তিনি জানান, স্থানীয়দের সঙ্গে আজ আলোচনা হয়েছে। বাধার কোনো বিষয় নেই এখানে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে রামনগর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা স্থায়ীভাবে পরিশোধিত পানীয় জলের সুবিধা পাবেন বলে আশাবাদী মেয়র।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top