News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সিরিয়াল ও সিনেমা প্রদর্শন নিষিদ্ধ পাকিস্তানে
Image

ভারতীয় সিরিয়াল ও সিনেমা প্রদর্শন নিষিদ্ধ পাকিস্তানে

লাহোর, ২৮ অক্টোবর (হি.স.) : ভারতীয় সিরিয়াল ও সিনেমা প্রদর্শনের উপর নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান৷ শনিবার সেদেশের সুপ্রিম কোর্ট এক রায়ে ভারতীয় সিরিয়াল ও সিনেমার প্রদর্শন পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করে৷
পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নাসির এই রায় ঘোষণা করেন৷ পাকিস্তানের ইউনাইটেড প্রডিউসার অ্যাসোসিয়েশন তরফে একটি মামলা দায়ের করা হয়৷ সেখানে পাক চ্যানেলে বিদেশি সিরিয়াল বা সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়৷ রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি জানান, ভারত যদি বাঁধ নির্মাণে বাধ সাধতে পারে তাহলে কি পাকিস্তান সেদেশের চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারব না? এরপরই ভারতীয় সিরিয়াল ও সিনেমা পাকিস্তানে প্রদর্শনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন৷ তবে প্রধানবিচারপতি শর্তসাপেক্ষে ভারতীয় সিরিয়াল বা সিনেমা দেখানোর অনুমতি দিয়েছেন৷ সেটি হল, সেই প্রোগ্রামটি অবশ্যই পাকিস্তানে প্রদর্শনে উপযুক্ত হতে হবে৷
উল্লেখ্য, এর আগে ২০১৬সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি সেখানকার চ্যানেল ও রেডিওতে ভারতীয় সিরিয়াল বা সিনেমা প্রদর্শনের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করে৷ পাল্টা ভারতের কিছু জায়গাতেও পাকিস্তানি চ্যানেলকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়৷ এমনকি পাক শিল্পীদেরও এখানে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি তোলে৷ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়ার সেই নিষেধাজ্ঞার বিপক্ষে গিয়ে ২০১৭ সালে লাহোর হাইকোর্ট তা প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top