News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের সাথে জোট গড়ে পঞ্চায়েত দখল আইপিএফটির
Image

সিপিএমের সাথে জোট গড়ে পঞ্চায়েত দখল আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ জোট রাজনীতিতে এরাজ্যে একের পর এক ব্যতিক্রমী ঘটনা ঘটছে৷ কখনো শাসক জোট বিজেপি এবং আইপিএফটির মধ্যে সংঘর্ষ আবর কখনো নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা৷ সবশের্ষ সংযোজন হল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমের সাথে জোট করে শাসক দলের শরিক আইপিএফটি পঞ্চায়েত দখল নিল৷ ঘটনা জিরানীয়ার বড়জলা বিনাপানী গ্রাম পঞ্চায়েতে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ অন্যান্যরা শপথ গ্রহণ করেন৷ শপথ বাক্য পাঠ করার কথা ছিল বিডিও’র৷ কিন্তু, শপথ বাক্য পাঠ করান এসডিএম৷

জানা গেছে এই সদ্য সমাপ্ত নির্বাচনে এই পঞ্চায়েতের তিনটি আসনে জয়ী হয় আইপিএফটির প্রার্থীরা৷ অন্যদিকে সিপিএম পায় চারটি আসন এবং বিজেপি পায় দুটি আসন৷ তাই একক ভাবে কোন দলই পঞ্চায়েত দখল করতে পারছিল না৷ শেষ পর্যন্ত সিপিএম এবং আইপিএফটি জোট গড়ে সাতটি আসন নিয়ে এই পঞ্চায়েত দখল করেছে৷ প্রশ্ণ উঠেছে, যেখানে আইপিএফটি ও বিজেপি জোট গত বিধানসভা নির্বাচনে তৎকালীন শাসক দল সিপিএমের বিরুদ্ধে ময়দানে নেমেছিল এবং ক্ষমতাসীন হয়েছে সেখানে সেই সিপিএমের সাথে জোট করে পঞ্চায়েত দখল নিল আইপিএফটি৷ এই পঞ্চায়েত দখল করার ঘটনাকে খাটো করে দেখতে চাইছে না রাজনৈতিক বিশ্লেষকরা৷ বিজেপি ও আইপিএফটির শরিকি সম্পর্ক যে ততটা সুখকর নয় তাই এই ঘটনা প্রমাণ করছে বলে রাজনৈতিক মহলের অভিমত৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top