News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরের উপকণ্ঠে পাওয়ার গ্রিড স্টেশনে জঙ্গি হামলা, মৃত্যু সিআইএসএফ জওয়ানের
Image

শ্রীনগরের উপকণ্ঠে পাওয়ার গ্রিড স্টেশনে জঙ্গি হামলা, মৃত্যু সিআইএসএফ জওয়ানের

শ্রীনগর, ২৭ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে| ফের কাশ্মীরে জঙ্গি হামলা| আবারও প্রাণ হারালেন একজন জওয়ান| শুক্রবার মধ্যরাতে শ্রীনগরের উপকণ্ঠে নওগামের ওয়াগুরা এলাকায় পাওয়ার গ্রিড স্টেশনের গার্ডপোস্টে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| গ্রেনেড ছোঁড়ার পাশাপাশি গুলিও চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউইরটি ফোর্স (সিআইএসএফ)-এর একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর| মৃত সিআইএসএফ জওয়ানের নাম হল, রাজেশ কুমার|
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শ্রীনগরের উপকণ্ঠে নওগামের ওয়াগুরা এলাকায় পাওয়ার গ্রিড স্টেশনের দায়িত্বে ছিলেন সিআইএসএফ-এর এএসআই রাজেশ কুমার| শুক্রবার মধ্যরাতে পাওয়ার গ্রিড স্টেশনের গার্ডপোস্টে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| গ্রেনেড ছোঁড়ার পাশাপাশি গুলিও চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের অতর্কিত হামলায় গুরুতর জখম হন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউইরটি ফোর্স (সিআইএসএফ)-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রাজেশ কুমার| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন তাঁর মৃতু্য হয়| জঙ্গি হামলার পরই স্থানীয় পুলিশ, সেনবাহিনীর ৫০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানরা ওই এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেন| যদিও, সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| শনিবার সিআইএসএফ-এর এএসআই রাজেশ কুমারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানানো হয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top