News Flash

  • Home
  • Uncategorized
  • রাধানগর সিএনজি স্টেশনে গ্যাস নেই, রাস্তা অবরোধ অটো চালকদের, দুর্ভোগ
Image

রাধানগর সিএনজি স্টেশনে গ্যাস নেই, রাস্তা অবরোধ অটো চালকদের, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাধানগর সিএনজি স্টেশনে গ্যাস না থাকায় রাস্তা অবরোধ করেছেন অটো চালকরা৷ রাস্তা অবরোধের ফলে ভিআইপি রোড দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল৷ ফলে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে নিত্যযাত্রীদের৷ অটো চালকরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন অটো চালকরা৷ বেশ কিছুক্ষণ গ্যাস দেওয়ার পর গ্যাস দেওয়া বন্ধ করে দেয় রাধানগর সিএনজি স্টেশনের কর্তব্যরত কর্মীরা৷ এর ফলে বাকবিতন্ডা শুরু হয় অটোচালক এবং সিএনজি কর্মীদের মধ্যে৷ ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ শেষ পর্যন্ত ভিআইপি রোজ অবরোধ করে দেন অটো চালকরা৷ এতে উভয় দিক দিয়ে অন্যান্য গাড়িগুলি আটকে পড়ে৷ অটো চালকদের অভিযোগ, কেন তাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হল না যে রাধানগর সিএনজি স্টেশনে গ্যাস নেই৷ এদিকে, এই অবরোধের ফলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ বিশেষ করে অফিস এবং সুকলের ছাত্রছাত্রীদের৷ জানা গেছে, দীর্ঘ আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় অটো চালকরা৷ অটো চালকদের অবরোধ প্রত্যাহারে স্বস্তি জনগণের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top