News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই’র অন্তর্কলহ, বিভিন্ন রাজ্যে কংগ্রেসের মিছিল ও ধর্ণা, দিল্লীতে প্রতীকী গ্রেপ্তার রাহুল গান্ধী
Image

সিবিআই’র অন্তর্কলহ, বিভিন্ন রাজ্যে কংগ্রেসের মিছিল ও ধর্ণা, দিল্লীতে প্রতীকী গ্রেপ্তার রাহুল গান্ধী

৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷

নয়াদিল্লি, ২৬  অক্টোবর ৷৷  সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অর্ন্তকলহ সামাল দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তবে, এহেন নজিরবিহীন সিদ্ধান্তের কারণে তুঙ্গে উঠেছে বিতর্ক৷ বিভিন্ন মহল থেকে প্রশ্ণ উঠতে শুরু  করেছে৷ এই ইস্যুকে হাতিয়ার করে এবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামল কংগ্রেস৷ সিবিআই ডিরেক্টর অলোক বর্মার অপসারণের প্রতিবাদে  দয়াল সিং কলেজ থেকে মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ মিছিলে অংশ নেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা, সিপিআই নেতা ডি রাজা এবং শারদ যাদব প্রমুখ৷ তৃণমূলও প্রতিবাদে অংশ নিয়েছে৷ তবে দিল্লিতে রাহুলের নেতৃত্বে মিছিল আটকে দেয় পুলিশ৷ কেন্দ্রে মোদি সরকারের বিরুদ্ধে পথে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ সিবিআই অধিকর্তা অলোক বর্মার অপসারণের প্রতিবাদে এই বিক্ষোভ৷ শুক্রবার সকালে সিবিআই সদর দপ্তর থেকে ৫০০ মিটার দূরে কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ৷ পরে লোধি রোড পুলিশ থানায় গিয়ে প্রতীকী গ্রেপ্তার বরণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ কংগ্রেস সভাপতির মতই প্রতীকী গ্রেপ্তার বরণ করেন অশোক গেহলট, প্রমোদ তিওয়ারি এবং আহমেদ প্যাটেল৷ এদিন ট্যুইট করে কংগ্রেস সভাপতির গ্রেপ্তারের খবর দেন দলীয় নেতা রণদীপ সুরযেওয়ালা৷ তিনি লেখেন, সিবিআই সদর দপ্তরের বাইরে রাহুল গান্ধি সহ যেসব কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছে৷

দিল্লির পাশাপাশি গোটা দেশ জুড়েই প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস নেতা-কর্মীরা৷ উত্তর প্রদেশের রাজধানী লখনউ, বিহারের রাজধানী পাটনা, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু, পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড় সর্বত্রই বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা -কর্মীরা৷ লখনউয়ে সিবিআই দপ্তরের সামনে কংগ্রেস নেতা রাজ বববরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়৷ চণ্ডীগড়ে কংগ্রেসের মিছিলে জলকামান ব্যবহার করে পুলিশ৷ সিবিআই-এর গৃহযুদ্ধ সামাল দিতে গত বুধবারই সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা-সহ বেশ কয়েকজন অফিসারকে ছুটিতে পাঠানো হয় মোদি সরকারের এহেন নজিরবিহীন সিদ্ধাঙ্গন্তের কারণে তুঙ্গে উঠেছে বিতর্ক৷ এক যোগে সমালোচনায় সরব প্রতিটি রাজনৈতিক দল৷

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) -এর অর্ন্তকলহ সামাল দিতে গত বুধবার নজিরবিহীন সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদি সরকার৷ জরুরিকালীন ভিত্তিতে সিবিআই এর অন্তবর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে৷ পাশাপাশি ছুটিতে পাঠানো হ য় সিবিআই ডিরেক্টর আলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে৷ ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘নির্বাসিত’ সিবিআই ডিরেক্টর আলোক বার্মা৷ বর্মার অপসারণ মামলার শুনানিতে শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর পরবর্তী শুনানী পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না সিবিআই-এর ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top