News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে স্তব্ধ উন্নয়ন, টাকা কোথায় গেল, প্রশ্ণ সিপিএমের
Image

রাজ্যে স্তব্ধ উন্নয়ন, টাকা কোথায় গেল, প্রশ্ণ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাজ্যে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে৷ কিন্তু, বাজেটে বরাদ্দ টাকা কোথায় গেল? জানতে চেয়েছে সিপিএম৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এবং সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ ছবি নিজস্ব৷

শুক্রবার রাজ্য কমিটির বৈঠক শেষে  সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বিজেপি-আইপিএফটি জোট সরকারকে নিশানা করে একথা বলেন৷ তাঁর কথায়, গত কয়েক মাসে বহু অনুমোদিত প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে৷ কেন্দ্রে একই দলের সরকার হওয়া সত্বেও রাজ্যের এই করুন দশা কেন তা জানতে চাইছি৷

শুক্রবার সিপিএম রাজ্য কমিটির এক বেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ গত বৈঠক দুমাস আগে ২৪ অগাস্ট অনুষ্ঠিত হয়েছিল৷ এদিন এই বৈঠক সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, দুমাসে রাজ্যের পরিস্থিতি নিয়ে চুলচেড়া বিশ্লেষণ হয়েছে৷ বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েত উপ নির্বাচনকে প্রহসনে পরিনত করা এবং শারদোৎসবের গেরুয়াকরণ, এদিন বৈঠকে প্রাধান্য পেয়েছে৷ তাছাড়া রাজ্যে গত কয়েকমাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে তাতে রাজ্য কমিটি উদ্বেগ প্রকাশ করেছে৷ বিজন ধরের কথায়, এক মাসে রাজ্যে ১৫টি খুন এবং ১১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে৷ তাদের মধ্যে ১১জন মহিলা রয়েছেন৷ শুধু তাই নয়, ধর্ষণের হারও রাজ্যে বেড়ে পড়েছে৷ বিজন ধর এদিন দাবি করেন, অতিতের সমস্ত ঐতিহ্য মুছে দিয়ে রাজ্যে চাঁদার ঝুলুম বেড়েছে৷ কুমারঘাটে বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে বলপূর্বক চাঁদা আদায় করা হয়েছে৷ এছাড়াও জোট সরকার অন্যায়ভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ উদাহরণ হিসেবে বিজন ধরের বক্তব্য, দেশের কথা পত্রিকা অন্যায় ভাবে বন্ধ করে রাখা হয়েছিল৷ কিন্তু, উচ্চ আদালতের হস্তক্ষেপে পত্রিকার প্রকাশনা আবারও শুরু হয়েছে৷

এদিন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর কটাক্ষের সুরে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পুরণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ সপ্তম বেতন কমিশন, ১০৩২৩ সবই এখন জুমলা মনে হচ্ছে৷ তাঁর অভিযোগ, আয়ুষ্মান ভারত এই স্বাস্থ্য বীমায় মানুষের জীবনের শংকট আরও বাড়াবে৷ তাঁর আরও অভিযোগ, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে কাজের ভীষণ অভাব দেখা দিয়েছে৷ শুধু তাই নয়, শহরী রোজগার যোজনাতেও ভাঁটার টান লক্ষ্য করা যাচ্ছে৷ বিজন ধরের দাবি, রেগায় কাজ স্বাভাবিক করতে হবে৷ অন্তত্য মাসে ১০ থেকে ১২ দিন রেগায় কাজ দিতে হবে৷ নির্বাচনী প্রতিশ্রুতি মেনে রেগার মজুরি ৩৪০ টাকা করতে হবে৷ শুধু তাই নয়,  টুয়েপ প্রকল্পে ৮/১০ দিনের কাজের অর্থ বরাদ্দ করতে হবে৷ কর্মসংস্থান ইস্যুতে বিজন ধর এদিন জোট সরকারকে সরাসরি নিশানা করেছেন৷ তিনি জানতে চেয়েছেন, পূর্বতন সরকারের আমলে যারা ইন্টারভিউতে বাছাই হয়েছিলেন তাদের কেন বাতিল করে দেওয়া হয়েছে৷ তাদের চাকুরি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, শূণ্যপদ পূরণ ও নতুন পদ সৃষ্টির দাবি করেন তিনি৷

চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজন ধর৷ বিদ্রুপের সুরে তিনি বলেন, ১০৩২৩ শিক্ষকদের নিয়ে জোট সরকারের নিরুৎসাহ লক্ষ্য করা যাচ্ছে৷ তাঁর দাবি, ওই শিক্ষকদের বিকল্প ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে৷ এদিকে, উপজাতি এলাকায় খাদ্যের অভাব নিয়ে তিনি আবারও অভিযোগ করেছেন৷ তাঁর কথায়, কাজ নেই তাই উপজাতি এলাকায় খাদের অভাব দেখা দিয়েছে৷

বিজন ধর এদিন অভিযোগ করেন, বিভিন্ন দপ্তরে কাজ বন্ধ হয়ে রয়েছে৷ তাঁর কথায়, ৯টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হয়েছিল৷ বর্তমানে সেগুলি বন্ধ হয়ে রয়েছে৷ মরাছড়া থেকে আমবাসা পর্যন্ত রাস্তাটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অথচ, সাড়াইয়ের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না৷ বিভিন্ন দপ্তর থেকে যে সমস্ত কাজ করা হতো তাতে সাধারণ মানুষের উপার্জন হত৷ কিন্তু, সেইগুলি বন্ধ হয়ে থাকায় মানুষের হাতে এখন টাকার বরই অভাব৷ তিনি জানতে চান, বাজেটে বরাদ্দ টাকা কোথায় গিয়েছে৷ কারণ, প্রত্যেকটি কাজের জন্য রাজ্য সরকার বাজেটে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top