News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় ছাড়ে আইন মন্ত্রকের সবুজ সংকেত
Image

শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় ছাড়ে আইন মন্ত্রকের সবুজ সংকেত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ পেশাগত যোগ্যতায় অর্র্থৎ বিএড কিংবা ডিএলএড একালীন ছাড়ের ক্ষেত্রে আইনী বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক ছাড়পত্র দিয়েছে৷ ফলে, এককালীন ছাড়ের রাজ্যের আবেদন এখন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিবেচনাধীন৷

রাজ্যে শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় এককালীন ছাড় চেয়েছে রাজ্য সরকার৷ বিএড কিংবা ডিএলএড একালীন ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকার আবেদন জানিয়েছিল৷ বিষয়টি বিবেচনা করার আগে কেন্দ্রীয় আইন মন্ত্রকের মতামত জানতে চেয়েছিল  কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ দীর্ঘদিন ধরে এই বিষয়টি আইনমন্ত্রকে ফাইল বন্দি ছিল৷ সম্প্রতি আইনমন্ত্রক বিভিন্ন দিক খতিয়ে দেখে রাজ্যের আবেদনে এককালীন ছাড়ে ছাড়পত্র দিয়েছে৷ এই বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী রতন লাল জানিয়েছেন, এককালীন ছাড়ের রাজ্যের আবেদন আইন মন্ত্রক থেকে ছাড়পত্র পেয়ে এখন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিবেচনাধীন৷

শিক্ষক নিয়োগে  পেশাগত যোগ্যতা রাজ্যে বিরাট সমস্যার সৃষ্টি করছে৷ অনেকে শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা থাকা সত্বেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় উতীর্ণ হতে পারছেন না৷ ফলে, প্রায় ১১হাজার শিক্ষকের শূণ্যপদ থাকলেও তা পূরণ করা যাচ্ছে না৷ এরই মধ্যে চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলাটি সুপ্রিমকোর্টে শীঘ্রই নিস্পত্তি হবে বলে আশা করছে রাজ্য সরকার৷ এডহক ভিত্তিতে নিযুক্ত ওই ১০৩২৩ শিক্ষকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধির আবেদন সুপ্রিমকোর্টে খারিজ হয়ে গেলে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা আরো বেড়ে যাবে৷

শিক্ষা দপ্তর সূত্রে খবর, এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষকদের চাকুরির মেয়াদ রাজ্যের আবেদন মেনে দুই বছর বৃদ্ধি করা হলে শিক্ষক স্বল্পতার জন্য সমস্যা হবে না৷ কারণ শিক্ষক নিয়োগে বছরে দুই বার পরীক্ষার আয়োজন করছে টিআরবিটি৷ চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে আরো একবার টেটএর আয়োজন করতে চলেছে টিআরবিটি৷ তেমনি আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে এসটিজিটি এবং এসটিপিজিটির পরীক্ষা নেওয়া হবে৷ শিক্ষা দপ্তরের জনৈক আধিকারীকের কথায়, বিএড এবং ডিএলএড কোর্সে রাজ্য সরকারের অর্থানুকূল্যে বেশ কয়েকজনকে বহিঃরাজ্যে পাঠানো হয়েছে৷ দুই বছরের মধ্যে তাদের কোর্স সমাপ্ত হবে৷ তাছাড়া, শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় ছাড় মিললে রাজ্যে শিক্ষক স্বল্পতা থাকবে না৷ ওই আধিকারীকের দাবি, গুণগত শিক্ষায় কোনও আপোষ করা হবে না৷ যাদের মেধা রয়েছে তাদেরকেই শিক্ষক পদে নিয়োগ করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top