News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, অভিযান অব্যাহত
Image

বারামুল্লায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, অভিযান অব্যাহত

শ্রীনগর, ২৫ অক্টোবর (হি.স.): নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা| বারামুল্লা জেলার খেরির, আথুরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী, গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে আথুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| শেষ পাওয়া খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার খেরির, আথুরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে আথুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫২ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা| উচিত জবাব ফিরিয়ে দেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও| এনকাউন্টার মৃত্যু হয় দু’জন সন্ত্রাসবাদীর| আপাতত গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top