News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলা : ২৯ নভেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি পি চিদম্বরমের
Image

আইএনএক্স মিডিয়া মামলা : ২৯ নভেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি পি চিদম্বরমের

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে প্রবল স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতারি থেকে অব্যাহতি পাওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন পি চিদম্বরম, বৃহস্পতিবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আবেদন গৃহীত হয়েছে দিল্লি হাইকোর্টে| আইএনএক্স মিডিয়া মামলায় আগামী ২৯ নভেম্বর পর্যন্ত পি চিদম্বরমকে গ্রেফতার করতে পারবেন না তদন্তকারী সংস্থা|
আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরম পুত্র কার্তির বিরুদ্ধে সিবিআই ও ইডি-র অভিযোগ, পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সংস্থা আইএনএক্স মিডিয়ায় ৩০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগের সরকারি ছাড়পত্র পাওয়ার সাহায্য করেছেন তিনি| তাঁর বাবা অর্থমন্ত্রী থাকাকালাীন ঘুষের বিনিময়ে তিনি এই কাজ করেছিলেন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top