News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই-এর অর্ন্তকলহ থামাতে পদক্ষেপ মোদী সরকারের, বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস
Image

সিবিআই-এর অর্ন্তকলহ থামাতে পদক্ষেপ মোদী সরকারের, বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অর্ন্তকলহ থামাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার| তবে, এহেন নজিরবিহীন সিদ্ধান্তের কারণে তুঙ্গে উঠেছে বিতর্ক| বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতেও শুরু করেছে| এই ইস্যুকে ‘হাতিয়ার’ করে এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস| কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, সিবিআই-এর আভ্যন্তরীন দ্বন্দ ইস্যুতে শুক্রবার নয়াদিল্লিতে সিবিআই সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন কংগ্রেস নেতা-কর্মীরা| শুধুমাত্র সিবিআই-এর সদর দফতর নয়, গোটা দেশেই বিক্ষোভ প্রদর্শন করা হবে|
সিবিআই-এর গৃহযুদ্ধ সামাল দিতে বুধবারই সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা-সহ বেশ কয়েকজন অফিসারকে ছুটিতে পাঠানো হয়| মোদী সরকারের এহেন নজিরবিহীন সিদ্ধান্তের কারণে তুঙ্গে উঠেছে বিতর্ক| একযোগে সমালোচনায় সরব প্রতিটি রাজনৈতিক দল| জল গড়িয়েছে আদালতেও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top