News Flash

Image

বাইক দুর্ঘটনায় আহত ৩

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ অক্টোবর৷৷ বাইক নিয়ে বন্ধুদের মধ্যে প্রতিযোগিতায় দুর্ঘটনার কবলে পরে তিন জন গুরুতর আহত হয়েছে৷ তাদের জিবি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷ জানা গেছে, কল্যাণপুর ব্লক এলাকায় মঙ্গলবার সকালে তিন বন্ধু মিলে বাইক চালানোর প্রতিযোগিতা শুরু করে৷ দুটি নম্বর বিহিন বাইক প্রচন্ড গতিতে রাস্তায় ছুঁটে৷ কিন্তু, কল্যাণপুর ব্লক অফিসের সামনে দুইটি বাইকই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎতের খঁুটিতে গিয়ে ধাক্কা খায়৷ তাতে দুই বাইকের তিনজনই গুরুতর আহত হন৷ আহতরা হলেন, রাজেশ সরকার (৩৫), নকুল দাস (৩৩) ও সুজিত সরকার (২৭)৷ দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে ছঁুটে যায়৷ আহতদের উদ্ধার করে প্রথমে কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক আহতদের জিবি হাসপাতালে স্থানান্তর করে৷ কল্যাণপুর থানার পুলিশ দুটি বাইক আটক করেছে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top