News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ ঃ আজ ফের শুনানি সুপ্রিমকোর্টে
Image

১০৩২৩ ঃ আজ ফের শুনানি সুপ্রিমকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ বহুল চর্চিত চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলার শুনানি বুধবার সুপ্রিমকোর্টে হবে৷ বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের গঠিত ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে৷ দিনের শুরুতেই মামলার শুনানি লিস্টেড হয়েছে৷ সকাল ১০৩০ মিনিটে আদালত খুলতেই শুনানি শুরু হবে এই মামলা দিয়ে৷ চাকুরিচ্যুত শিক্ষকদের আরোও দুই বছর এডহক ভিত্তিতে মেয়াদ বৃদ্ধির আবেদন এবং আদালত অবমাননার মামলা দুটি একত্রে শুনানি হবে৷ আইন বিশেষজ্ঞদের মতে, আগামীকাল চাকুরিচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের নিয়ে চূড়ান্ত ফয়সালা হতে পারে সুপ্রিমকোর্টে৷

ইতিমধ্যে, রাজ্য সরকার চাকুরিচ্যুত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে৷ কারণ, সম্প্রতি জানা গেছে, চাকুরিচ্যুত শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য শিক্ষা দপ্তর আদেশ জারি করেছে৷ আইন দপ্তর সূত্রে খবর, চাকুরিচ্যুত শিক্ষকদের মামলা পরিচালনা করতে গিয়ে প্রতি শুনানিতে রাজ্য সরকারের প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ হচ্ছে৷ এরই মাঝে রাজ্যের কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় হয়েছে৷ তাই, রাজ্য সরকার চাইছে দীর্ঘ কালিন প্রক্রিয়ার বদলে শীঘ্রই ফয়সালা হোক৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top