News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক, অমৃতসরের চৌরা বাজারে এখনও কড়া পুলিশি নিরাপত্তা
Image

ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক, অমৃতসরের চৌরা বাজারে এখনও কড়া পুলিশি নিরাপত্তা

অমৃতসর, ২২ অক্টোবর (হি.স.): ট্রেন চলাচল শুরু হয়েছে রবিবার বিকেল থেকেই। আপাতত স্বাভাবিক ছন্দে ট্রেন চলাচল করছে অমৃতসরের চৌরা বাজার থেকে। সোমবার সকালেও অমৃতসরের চৌরা বাজার থেকে রওনা দিয়েছে আরও একটি ট্রেন। ঠিক এই স্থানেই গত ১৯ অক্টোবর ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ৬০ জনের। এছাড়াও আহতের সংখ্যা ৫০-এরও বেশি।
এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও অমৃতসরের চৌরা বাজার এলাকায় এখনও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। রেললাইনের ধারে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর আনন্দের মুহূর্তে পরিণত হয়েছিল বিষাদে। দশেরা উপলক্ষ্যে আয়োজিত রাবন দহন দেখার সময় ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ৬০ জনের। এছাড়াও আহতের সংখ্যা ৫০-এরও বেশি। আহতদের মধ্যে অনেকে প্রাণে বাঁচলেও, গোটা জীবন তাঁদের বিকলাঙ্গ হয়েই কাটবে। প্রশাসন সূত্রের খবর, ট্রেন দুর্ঘটনায় মৃত ৬০ জনের মধ্যে ১০ জনের বাড়ি উত্তর প্রদেশে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top