News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের কুলগামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত তিন ও আহত বহু
Image

দক্ষিণ কাশ্মীরের কুলগামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত তিন ও আহত বহু

শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের কুলগামের লারোতে বিস্ফোরণে নিহত তিন নিরীহ নাগরিক। গুরুতর আহত বহু।
রবিবার ভোর রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লারো এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি। সূত্রের খবর ওই অঞ্চলের একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। গোপন সূত্র থেকে খবর পেয়ে রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার লাররো এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকাটি ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দেখামাত্র গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ওই তিন জঙ্গি। নিহত জঙ্গিদের বের করার পর বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। সেই সময় এই বিস্ফোরণটি। বিস্ফোরণের বিকট শব্দে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত বহু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেককে শ্রীনগরে রেফার করে দেওয়া হয়েছে। কি কারণে এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, সংঘর্ষে গুরুতরা আহত হয়েছে দুই জওয়ান। ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উল্লেখনীয় দুইদিন আগে বারামুলা জেলার খারহার এলাকায় পুলিশের গুলিতে খতম হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে দুইটি একে-৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, তিনটি গ্রেনেড, দুইটি চিনা পিস্তল ও আরও বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top