News Flash

  • Home
  • Uncategorized
  • সেভিয়ার বিরুদ্ধে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে মেসি
Image

সেভিয়ার বিরুদ্ধে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে মেসি

বার্সেলোনা, ২১ অক্টোবর (হি.স.) : সেভিয়ার বিরুদ্ধে খেলার ১৭ মিনিটের মধ্যে গুরুতর চোট পেলেন লিওনেল মেসি। বিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। ডান হাতে যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাঁকে শুশ্রূষার জন্য আসে মেডিক্যাল টিমও। মেসির পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অনুরাগীদের দুশ্চিন্তা বাড়িয়ে এভাবেই শনিবার আহত হয়ে মেডিক্যাল স্টাফেদের সঙ্গে ন্যু ক্যাম্পে ছাড়লেন লিও। তবে আগামী তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে হয়ে দলের থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়িয়ে গেলেন লিওনেল মেসি। প্রাথমিক রিপোর্টে প্রকাশ, আগামী সপ্তাহে হাইভোল্টেজ এল-ক্লাসিকো এবং চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে দুটি লেগেই তাঁকে ছাড়া মাঠে নামতে হবে বার্সাকে।
শনিবাসরীয় ন্যু ক্যাম্পে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর দু’মিনিটের মধ্যেই ফিলিপ কুটিনহো’কে দিয়ে গোল করালেন মেসি। এর ঠিক দশ মিনিট বাদে নিজেই নাম তুললেন স্কোরশিটে। অথচ ম্যাচের মাত্র ১৭ মিনিটে বল দখলের লড়াইয়ে চোট পান মেসি।
মেসির পরিবর্ত হিসেবে এদিন মাঠে নামেন দেম্বেলে। প্রথমার্ধে দু’গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আরও আরও দুটি গোল দেয় বার্সেলোনা। যদিও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ব্যবধান কমায় সেভিয়া। তবে তাতে করে তিন পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে যেতে অসুবিধে হয়নি ভালভের্দের ছেলেদের।
তবে অবশ্যই মেসির চোট আগামী কয়েকটি ম্যাচের জন্য চিন্তায় রাখবে ক্লাব কর্তৃপক্ষকে। মাঠ ছাড়ার পর প্রাইভেট কারে মেসিকে এদিন ক্লাবের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক ভাবে মেসিকে কমপক্ষে তিন সপ্তাহের জন্য অনিশ্চিত ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিরুদ্ধে দুটি ম্যাচ, লা লিগায় এল-ক্লাসিকো সহ মোট ছ’টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে বার্সার মধ্যমণিকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top