News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিযানে বিরাট বাহিনী
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিযানে বিরাট বাহিনী

গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : টেস্ট সিরিজে হারানোর পর রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিযান শুরু করছে কোহলির ভারত। আইসিসি’র ক্রমতালিকায় নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোহলিদের সামনে বড় চ্যালেঞ্জ দাঁড়াবে না মেনে নিচ্ছেন প্রত্যেকেই। অন্তত পাঁচদিনের ক্রিকেটের ফলাফল দেখে সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। তবে একদিনের সিরিজে মেন ইন ব্লু’র জয় টেস্ট সিরিজের মত সহজ হতে দিতে নারাজ ক্যারিবিয়ান দলনেতা জেসন হোল্ডার।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘ঘরের মাঠে বিশ্বের এক নম্বর দলের থেকে আমরা কড়া চ্যালেঞ্জটাই প্রত্যাশা করছি।’ নিজের দল নিয়ে বলতে গিয়ে ক্যারিবিয়ান দলনেতা জানিয়েছেন, ‘আমার দল একেবারেই তরুণ এবং সেখানে একাধিক অচেনা মুখের ভিড়। তবে এটাই তাঁদের কাছে সুযোগ কিছু করে দেখানোর।’
ভারতের মত শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর দলের ব্যাটিং যে ভোগাতে পারে তা আগাম আঁচ করে তরুণ এই দলনেতা জানিয়েছেন, ‘দলের ব্যাটিং গভীরতা অনেকটাই কম। ধারাবাহিকভাবে ওয়ান ডে ক্রিকেটে আমরা ৩০০ রানের স্কোর ছুঁতে পারছি না। যা আমাদের বারবারই সমস্যায় ফেলছে। হেভিওয়েট সিরিজের আগে ড্রেসিংরুমেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’ উপমহাদেশের ব্যাটিং সহায়ক উইকেটে অন্তত তিনশোর গন্ডি ছুঁতে না পারলে যে ভারতের বিরুদ্ধে জয় পাওয়া মুশকিল, তা হাড়ে হাড়ে জানেন এই অল-রাউন্ড ক্রিকেটারটি।
এদিনের দলের ১২ জনের মধ্যে পাঁচজন বিশেষজ্ঞ বোলারের পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা থাকায় ধরে নেওয়া যায় একজন বোলারকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে। সেক্ষেত্রে উমেশ, শামি, খলিলের মধ্যে থেকে একজন জল বাহকের ভূমিকায় দেখা যেতে পারে। তাই যদি হয়, তবে ধোনিসহ ছ’জন ব্যাটসম্যানের মধ্যে অবধারিতভাবে জায়গা করে নেবেন ঋষভ। অর্থাৎ, সিরিজ জয় গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপের আগে ধোনির বিকল্প বাছাই হিসেবে পন্তই যে নির্বাচকদের প্রথম পছন্দ, তা একপ্রকার নিশ্চিত।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top