News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় দুর্গোৎসবে যান দুর্ঘটনায় বলি আট
Image

ত্রিপুরায় দুর্গোৎসবে যান দুর্ঘটনায় বলি আট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ প্রতিমা বিসর্জনের আগেই বিষাদের সুর বেজেছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ শারদোৎসবের দিনগুলিতে যান দূর্ঘটনায় বলি হয়েছেন আট জন৷  আমতলি বাইপাসে দুইজন, ফটিকরয়ে দুইজন, লেম্বুছড়া, ধর্মনগর, শান্তিরবাজার ও অমরপুরে একজন করে যান দূর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতি প্রাণ কেড়ে নিয়েছে৷

জানা গেছে, অষ্টমী পূজার দিন কুমারঘাট মহকুমার ফটিকরয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়৷ পুলিশ জানিয়েছে, ধীরেন্দ্র শব্দকর(৪০) এবং নির্মল পাল(৩২) দূর্ঘটনায় নিহত হয়েছেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা দেন৷ পুলিশ জানিয়েছে, দুটি প্রচন্ড গতিতে ছিল৷ সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে৷

এদিকে, নবমী পূজার দিন লেম্বুছড়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে৷ জানা গেছে, নন্দননগর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস(২১) বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন৷ লেম্বুছড়া এলাকায় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ তাতে সে গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা দেন৷ এই ঘটনায় ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করতে পারেনি৷ একইভাবে, ধর্মনগরে গাড়ির ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, দশমীর রাতে প্রভাকর গোস্বামী(৫৩) বাইসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন৷ পথে তাকে দ্রুত গতির  একটি ধাক্কা মেরে পালিয়ে যায়৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায় নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়৷ এই ঘটনাতেও পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি৷ এদিকে, ষষ্ঠীর রাতে আমতলি বাইপাস এলাকায় মানিক লাল সরকার এক সরকারী কর্মচারীকে স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ণ ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ ফলে, তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

দশমীর রাতে বাইখোড়ার জগন্নাথ পাড়ার বাসিন্দা হারাধন চক্রবর্তীর ছেলে অনিমেশ চক্রবর্তী (৪৩)৷ যান সন্ত্রাসের বলি হলেন৷  শনিবার রাত পৌণে তিনটা নাগাদ শান্তিরবাজার জেলা হাসপাতালে অনিমেষ চক্রবর্তীকে মৃত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মী নিয়ে যান৷ বাইখোড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ যখন রাতে পেট্রোলিংয়ে বেরিয়েছিল, তখন রতন অনিমেশ চক্রবর্তীকে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গেই পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অনিমেশ চক্রবর্তীর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশের প্রাথমিক অনুমান অনিমেশ চক্রবর্তী বাইক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷ মৃতদেহের পাশে তার বাইকটি উদ্ধার হয়েছে৷ বাইকের কিছু অংশ ভাঙা ছিল৷ তাতে অনুমান করা হচ্ছে কোন গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং বাইক থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে৷ অনিমেশ চক্রবর্তীর মাথায় আঘাত গুরুতরভাবে লেগেছিল৷ প্রচুর রক্ত ক্ষরণও হয়েছে৷ তাতে সে ঘটনাস্থলে প্রাণ হারান৷

অন্যদিকে, অমরপুরে পৃথক একটি বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ নিহতের নাম সুজিত দেবনাথ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ অমরপুর থানার অধীন কাঁঠালবাগান এলাকার ডিএটি সুকল সংলগ্ণ স্থানে৷ আঠার বছর বয়সী সুজিত দেবনাথের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ মৃতদেহ ময়না তদন্তের পর পুলিশ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷

এদিকে, যান সন্ত্রাসের বলি হয়েছেন আরও এক যুবক৷ তাঁর নাম দেবব্রত মুন্সি৷ বয়স ২৮ বছর৷ বাড়ি ওএনজিসি এলাকায়৷ দুর্ঘটনাটি ঘটেছে অষ্টমীর রাতে বাইপাস রোডে৷ জানা গিয়েছে, ঐদিন গভীর রাতে দেবব্রত মুন্সিকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি জি বি হাসপাতালে নিয়ে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা শুরু হয়৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়৷ নবমীর রাতে দেবব্রত মারা যায়৷ দেবব্রত এনএসইউআই এর পশ্চিম জেলার কমিটির সদস্য ছিলেন৷ সংগঠনের রাজ্য কমিটির সভাপতি রাকেশ দাস জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে দেবব্রতের বাইকটি ক্ষতিগ্রস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ সাথে একটি  দুমরে মুচড়ে যাওয়া রিক্সাও উদ্ধার করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে রিক্সার সাথে বাইকের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে, আমতলী থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top