News Flash

  • Home
  • Uncategorized
  • এক বছরে দেশে ৪১৪ জওয়ান শহীদ, আগরতলায় শ্রদ্ধা নিবেদন
Image

এক বছরে দেশে ৪১৪ জওয়ান শহীদ, আগরতলায় শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ ভারতবর্ষ বীরদের ভূমি৷ আমাদের দেশের অখন্ডতা এবং সীমান্ত সুরক্ষায় যেকোন বাহিনীর জওয়ানরা

শনিবার আগরতলায় রাজ্য পুলিশের উদ্যোগে ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নিজস্ব ছবি৷

অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে৷ প্রয়োজনে তারা বীরের সাথে তাদের জীবন উৎসর্গ করছেন৷ শনিবার বিকালে স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য আরক্ষা প্রসাসন আয়োজিত শহীদ স্মরণে ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশ বাহিনী, যেকোন আধা সামরিপক বাহিনী বা সামরিক বাহিনীর জওয়ানরা রাষ্ট্রীয় সেবার দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করছেন বা প্রাণ দিচ্ছেন তাদের স্মরণে আজকের এই অনুষ্ঠান৷ দেশে গত এক বছরে চারশ চৌদ্দজন বিভিন্ন বাহিনীর জওয়ান নিজেদের জীবন দিয়েছেন৷ এদের মধ্যে দুজন শহীদ হয়েছেন ত্রিপুরায়৷ এরা হলেন রাজ্য আরক্ষা বাহিনীর কনস্টেবল সন্তোষ সাহা এবং বিএসএফের জওয়ান দীপক কুমার মন্ডল৷ সন্তোষ সাহা কর্মরত অবস্থায় জাতীয় সড়ক আট এর আমবাসা- মুঙ্গিয়াকামীতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং গবাদি পশুর পাচার রুখতে গিয়ে পাচারকারীদের হাতে বিএসএফের জওয়ান দীপক কুমার মন্ডল নিহত হন৷ মুখ্যমন্ত্রী শ্রদ্ধার সাথে তাদের কথা স্মরণ করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্পে ভরা’ গানটির শেষ পঙতিটি গেঠে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷

আরক্ষা প্রশাসন আযোজিত এই অনুষ্ঠানে শহীদ সন্তোষ সাহার পত্নীকে সংবর্ধনা জানানো হয়৷ মুখ্যমন্ত্রী প্রয়াত সন্তোষ সাহার স্ত্রীকে একটি শাল পরিয়ে সংবর্ধনা জানান৷ ব্যান্ড ডিসপ্লে অনুষ্ঠানে বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিশ এবং টিএসআর এর প্রথম ও দ্বিতীয় বাহিনীর জওয়ানরা সম্মিলিত ব্যান্ডে অংশ নেন৷ তাছাড়াও সিআরপিফে এবং আসাম রাইফেস এর ব্যান্ড প্ল্যাটুন পৃথক পৃথক ভাবে ব্যান্ড পরিবেশন করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা৷ তাছাড়াও উপস্থি ছিলেন রাজ্য পুলিশের এডিজিপি রাজীব সিং, আইজিপি জয়দীপ নায়েক, বিএসএফের আইজি এবং আসাম রাইফেলসের ডিআইডি৷ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগন শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top