News Flash

  • Home
  • Uncategorized
  • ভিড়ের উপর দিয়ে ছুটে গেল ট্রেন, পঞ্জাবে মর্মান্তিক মৃত্যু ৬১ জনের
Image

ভিড়ের উপর দিয়ে ছুটে গেল ট্রেন, পঞ্জাবে মর্মান্তিক মৃত্যু ৬১ জনের

অমৃতসর, ২০ অক্টোবর (হি.স.): রেললাইনের উপরে এবং পাশে দাঁড়িয়ে দশেরার রাবণ পোড়ানো দেখছিলেন শতাধিক মানুষ| আর সেই ভিড়ের উপর দিয়েই বিপরীত দিক থেকে ছুটে গেল দু’টি ট্রেন| শুক্রবার সন্ধ্যায় এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে পঞ্জাবের অমৃতসর স্টেশনের সন্নিকটে, ধোবি ঘাট গ্রাউন্ডে| ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬১, আহতের সংখ্যা ৭০-এরও বেশি| যদিও প্রশাসনের দাবি, রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫৮| মৃত ৬১ জনের মধ্যে এখনও পর্যন্ত ৩৯টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে| বাকি দেহ গুলি এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি| প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৯টি দেহের ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, বাকি দেহগুলি শনাক্ত করার প্রক্রিয়া চলছে| বিভিন্ন হাসাপাতালে ভর্তি রয়েছেন ৭০-এরও বেশি মানুষ| তাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| পাশাপাশি শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনার জেরে ট্রেন দুর্ঘটনাস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পঞ্জাব পুলিশের কম্যান্ডো এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)| শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের|

প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সন্ধ্যা তখন ৭.৩০ মিনিট হবে, অমৃতসর স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে চৌরি বাজারের কাছে ধোবি ঘাট গ্রাউন্ডে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জন মানুষ| ভালোভাবে রাবণ পোড়ানো দেখার জন্য তাঁদের মধ্যে কেউ কেউ রেলাইনের উপরে দাঁড়িয়ে ছিলেন| কেউ কেউ আবার মোবাইলে ছবি তুলছিলেন, আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে ৭৪৬৪৩ জলন্ধর-অমৃতসর ডিএমইউ ট্রেন| ভিড়ের উপর থেকে ছুটে যায় ট্রেনটি| সেই সময় কেউ কেউ প্রাণে বাঁচতে অপর লাইনে ঝাঁপিয়ে পড়েন, তখনই ছুটে আসে ১৩০০৬ অমৃতসর-হাওড়া এক্সপ্রেস|

অমৃতসরে ভয়াবহ রেল দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ৫০,০০০ টাকা আর্থিক ঘোষণা করা হয়েছে| পাশাপাশি পঞ্জাব সরকারের পক্ষ থেকেও আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে| অমৃতসরে রেল দুর্ঘটনার জেরে অমৃতসর-মানাওয়াল সেকশনে ১০টি মেল এক্সপ্রেস ট্রেন এবং ২৭টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে| শনিবার সকালে উত্তরাঞ্চলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, ‘অমৃতসর ট্রেন দুর্ঘটনায় ৫৮ জনের মৃতু্য হয়েছে এবং ৪৮ জন আহত হয়েছেন| প্রাথমিকভাবে মনে হচ্ছে, লোকো ড্রাইভারের কোনও দোষ ছিল না| দুর্ঘটনার মিনিট দু’য়েক আগেই ওই স্থান থেকে প্রস্থান করে অমৃতসর-হাওড়া মেল|’ দীপক কুমার আরও জানিয়েছেন, ‘আপাতত অমৃতসর-মানাওয়াল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top