News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে আবারও নক্ক্যারজনক ঘটনা, দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ধৃত ৪
Image

রাজধানীতে আবারও নক্ক্যারজনক ঘটনা, দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ধৃত ৪

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): রাজধানীর বুকে আবারও নক্ক্যারজনক ঘটনা| পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হলেন দশম শ্রেণির এক ছাত্রী| গত শুক্রবারের ঘটনা, যা প্রকাশ্যে এসেছে সোমবার| দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনে অভিযুক্ত চারজন যুবক, তাদের মধ্যে একজন ওই ছাত্রী যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির গৃহকর্তার ছেলে| দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গত শুক্রবার দশম শ্রেণির ওই ছাত্রীকে পিত্জা কিনে দেওয়ার অছিলায় বাড়ির বাইরে নিয়ে যায় গৃহকর্তার ছেলে| কিন্তু, পিত্জা কিনে দেওয়ার বদলে ওই ছাত্রীকে একটি ঘরে নিয়ে যায় গৃহকর্তার ছেলে| পরে আরও তিনজন যুবক ওই রুমে চলে আসে|
বন্ধ ঘরে ওই মেয়েটির উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্তরা| পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্তরা প্রত্যেকেই| এমনকি মেয়েটিকে হুমকিও দেয় অভিযুক্তরা| পরে গোটা ঘটনা সম্পর্কে নিজের মাকে জানায় নির্যাতিতা ওই ছাত্রীটি| ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়| ওই দিনই গ্রেফতার করা হয় চারজন অভিযুক্তকে| পুলিশ সূত্রের খবর, গৃহকর্তার ছেলের বয়স ২৮ বছর এবং সে বিবাহিত| বাকি তিনজন অভিযুক্তের মধ্যে দু’জনের বয়স ৩০ এবং অপর একজনের বয়স ১৯|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top