News Flash

  • Home
  • Uncategorized
  • ৮৭ তম জম্মবার্ষিকী কালামের, ‘মিসাইল ম্যান’-কে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর
Image

৮৭ তম জম্মবার্ষিকী কালামের, ‘মিসাইল ম্যান’-কে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): জন্মবার্ষিকীতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত ‘মিসাইল ম্যান’-কে ৮৭ তম জন্মদিনে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘একজন ব্যতিক্রমী শিক্ষক, বিস্ময়কর প্রেরণাবিদ, অসামান্য বিজ্ঞানী এবং একজন মহান রাষ্ট্রপতি, ড. কালাম প্রতিটি ভারতবাসীর মনে ও হৃদয়ে বসবাস করেন| জয়ন্তীতে তাঁকে স্মরণ করছি|’ শুধু প্রধানমন্ত্রীই নন, ‘মিসাইল ম্যান’-কে জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টুইট করে মমতা লিখেছেন, ‘জম্মবার্ষিকীতে রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালামকে স্মরণ করছি| কালামজী আমরা আপনাকে খুব মিস করছি|’
উল্লেখ্য, ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম| জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি| ২০০২ সালের ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতি হন ‘মিসাইল ম্যান’ এ পি জে আব্দুল কালাম| ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদে আসিন ছিলেন তিনি| ২০১৫ সালের ২৭ জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে যোগ দিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গিয়েছিলেন কালাম| ওই দিন সন্ধ্যায় বক্তৃতা দিতে দিতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি| স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাক্তন রাষ্ট্রপতি কালামকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top