News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি : নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তের জামিন মঞ্জুর
Image

কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি : নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তের জামিন মঞ্জুর

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডে অবৈধ কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা তথা শিল্পপতি নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্ত| সোমবার সকালে ঝাড়খণ্ডের অবৈধ কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারি মামলায় নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| নবীন জিন্দল-সহ সমস্ত অভিযুক্তকেই ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|
ঝাড়খণ্ডের অমরকোন্ডা মুর্গাদঙ্গাল কয়লাখনি বন্টনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগেই শুরু হয়েছিল এই মামলা| এর আগে চলতি বছরের আগস্ট মাসে, নবীন জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তকে সমন পাঠিয়েছিল আদালত| ১৫ অক্টোবর আদালতে হাজিরা দেওয়ার জন্য জিন্দল-সহ ১৫ জন অভিযুক্তকে সমন পাঠানো হয়েছিল| এই মামলায় ইতিমধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| গত জুলাই মাসে জিন্দল এবং আরও ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top