News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর শারীরিক অবস্থা উদ্বেগজনক, উন্নত চিকিৎসার ভাবনা
Image

মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর শারীরিক অবস্থা উদ্বেগজনক, উন্নত চিকিৎসার ভাবনা

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : টানা চিকিৎসার পরেও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের শারীরিক অবস্থা তেমনভােবে কোন উন্নতি হয়নি৷ ওনার অবস্থা এখন গুরুতর৷ গত প্রায় একমাস ধরেই অসুস্থ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর দিল্লির এইম-এ ভর্তি ছিলেন৷ সেখানেও তেমনভাবে উন্নতি না হওয়ায় এবার আরও উন্নত চিকিৎসার জন্য ফের বিদেশে পাঠানোর কথা ভাবনা করা যেতে পারে বলে জানা গিয়েছে৷
গত ১৫ সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী পারিক্কর অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ হাসপাতালেই তিনি প্রশাসনিক কাজ করছিলেন৷ রবিবার সকালে তাঁর অসুস্থতা আরও বেড়ে যায়৷ দ্রুত পারিক্করকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ এরপরেই বিশেষ ব্যবস্থা তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে পানাজি৷ চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অবস্থা উদ্বেগজনক৷
উল্লেখ্য, তাঁর এই দীর্ঘ অসুস্থতার কারণে প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে৷ এজন্য তাঁর কোন পরিবর্তও খোঁজার কাজ শুরু করা হয়েছে৷ এর মাঝে বিরোধীদের দাবি, রাজ্যের প্রধানকে যখন ব্যস্ততার সময় পাওয়া যাচ্ছে না, সেসময় তাদেরও একবার সুযোগ দেওয়ার হোক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top