News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের রায়বরেলিতে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত ও গুরুতর আহত ৩৫ জন
Image

উত্তরপ্রদেশের রায়বরেলিতে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত ও গুরুতর আহত ৩৫ জন

রায়বরেলি, ১৪ অক্টোবর (হি.স.) : পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত। পাশাপাশি গুরুতর আহত ৩৫। শনিবার রাতে উত্তরপ্রদেশের রায়বরেলির উছাহার থানার অন্তগর্ত মাধারিপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও দুইজনের।
দুর্ঘটনার বিকট শব্দ পাওয়া মাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের লখনউতে রেফার করে দেওয়া হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়ায় হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারবর্গকে দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। অন্যদিকে আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সাহা্য্যের ঘোষণা করেছেন তিনি। আহতদের চিকিৎসা যাতে কোনও খামতি না হয় তার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top