News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী সকাশে গুজরাটের উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল
Image

মুখ্যমন্ত্রী সকাশে গুজরাটের উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ গুজরাট মন্ত্রিসভার অন্যতম সদস্যা বিভাবরীবেন দাভের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন৷ প্রতিনিধি দলটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু ‘স্ট্যাচু অব ইউনিটি’ পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানান৷ এমাসের ৩ তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্ট্যাচুটির উদ্বোধন করবেন৷ এখানে উল্লেখ্য, ত্রিপুরার বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে এবং এই স্ট্যাচুটি সম্পর্কে সচেতনতা তৈরি করার লক্ষ্যে গুজরাটের প্রতিনিধিদলটি দুইদিনের রাজ্য সফরে ত্রিপুরায় আসেন৷ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের এই স্ট্যাচুটি বিশ্বমানের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে এবং দেশের একতা ও সংহতিতে বিশেষ অবদানের জন্য ভারতের লৌহমানব হিসাবে পরিচিত সর্দার বল্লভভাই প্যােটেলের প্রতি উৎসর্গ করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top