News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে দিবালোকে আততায়ী হামলা, দাদর-এ খুন বছর ৩৫-এর ব্যক্তি
Image

প্রকাশ্যে দিবালোকে আততায়ী হামলা, দাদর-এ খুন বছর ৩৫-এর ব্যক্তি

মুম্বই, ১২ অক্টোবর (হি.স.): সেন্ট্রাল মুম্বইয়ের দাদর এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বছর ৩৫-এর একজন ব্যক্তি| শুক্রবার সকালের ঘটনা| মৃত ব্যক্তির নাম হল, মনোজ মৌর্য্য (৩৫)| প্রাইভেট সংস্থার কর্মী মনোজ মৌর্য্য-র বাড়ি দাদর (পশ্চিম)-এ| ডেপুটি কমিশনার অফ পুলিশ মঞ্জুনাথ সিঙ্গে জানিয়েছেন, শুক্রবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ সেনাপতি বাপত রোডে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন মনোজ মৌর্য্য| পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা| রক্তাক্ত অবস্থায় মনোজকে নিকটবর্তী কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|
কি কারণে এই হামলা, তা তদন্ত করে দেখছে পুলিশ| আততায়ীদের খোঁজে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে| সাত সকালে অত্যন্ত ব্যস্ততম এলাকায় এই ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top