News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন, সান্তনা পুরস্কার পেয়েছেন রাজ্যের সরকারী কর্মচারীরা ঃ কংগ্রেস
Image

সপ্তম বেতন কমিশন, সান্তনা পুরস্কার পেয়েছেন রাজ্যের সরকারী কর্মচারীরা ঃ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ শিক্ষক-কর্মচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ সপ্তম বেতন কমিশন নিয়ে এইভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা গোপাল রায়৷ তাঁর কথায়, সপ্তম বেতন কমিশনের মোড়কে সান্তনা পুরস্কার পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা৷ কারণ, আবারও  কর্মচারীদের বঞ্চনা জিইয়ে রাখা হয়েছে৷ তাতে, শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি পেনশনার্সরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ তাঁর কটাক্ষ, জুমলা বেতন কমিশন দিয়েছে জোট সরকার৷

বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় সপ্তম বেতন কমিশন নিয়ে জোট সরকারকে নিশানা করেন৷ তাঁর কথায়, সাত মাসের জোট সরকার কর্মচারীদের সাথে নাটক করেছে৷ কর্মচারীদের বঞ্চনা জিইয়ে রেখে জুমলা বেতন কমিশনের ঘোষণা দিয়েছে৷ তাতে, শিক্ষক-কর্মচারীরা সান্তনা পুরস্কার পেয়েছেন৷ তাঁর দাবি, ২০১৭-১৮ অর্থবছরে বামফ্রন্ট সরকার ২২৫ বেতনক্রম ঘোষণা দিয়েছিল৷ তাতে, কর্মচারীদের ১৯৬৮ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল৷ কিন্তু, এখন ভার্মা কমিটির সুপারিশে সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধি হবে ১৪২ শতাংশ৷ তাঁর সাফ কথা, রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন নয়, ২২৫ থেকে ২৫৭ বেতনক্রম করেছে৷ এবিষয়ে তাঁর আরও যুক্তি, সপ্তম বেতন কমিশন চালু করা হলে তা কার্যকর হতো ১ জানুয়ারী ২০১৬ সাল থেকে৷ কিন্তু, রাজ্য সরকার নতুন বেতনক্রম কার্যকর করবে ১ অক্টোবর ২০১৮ থেকে৷

তাঁর কথায়, কেন্দ্রের দেওয়া সপ্তম বেতন কমিশনে সর্বনিম্ন বেতনক্রম ২৫৭ এবং সর্বোচ্চ বেতনক্রম ২৮১৷ অথচ রাজ্য সরকারের ঘোষিত সপ্তম বেতন কমিশনে ২৮১ বেতনক্রমের কোন উল্লেখ নেই৷ তাঁর আরও দাবি, কেন্দ্রে ঘর ভাড়া ভাতা সর্বনিম্ন ৮ শতাংশ এবং সর্বোচ্চ ২৪ শতাংশ৷ কিন্তু, রাজ্যে এমন কোন শ্রেণিবিন্যাস হয়নি৷ তিনি সুর চড়িয়ে বলেন, রাজ্য সরকার কর্মচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে৷

রাজ্য সরকারের সিদ্ধান্তে এদিন তিনি পেনশনার্সরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে দাবি করেন৷ তাঁর কথায়, ১ জানুয়ারী ২০১৬ সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলে পেনশনার্স গ্র্যাচুইটিতে লাভবান হতেন৷ কারণ, কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন অনুসারে গ্র্যাচুইটি ২০ লক্ষ টাকা স্থির করা আছে৷ সেই হিসেবে রাজ্যে পেনশনার্সরাও একইভাবে উপকৃত হতেন৷ তাছাড়া লিভ সেলারিতেও লাভবান হতেন৷ কিন্তু ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ায় পেনশনার্সদের বিরাট ক্ষতি হয়েছে৷

গোপাল রায়ের কথায়, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী চলতি অর্থবছরে অতিরিক্ত ৩৮০ কোটি টাকা খরচ হবে৷ কারণ, প্রতি মাসে ৭৬ কোটি টাকা করে পাঁচ মাসে কোষাগার থেকে এই অর্থ খরচ করবে রাজ্য সরকার৷ তাতে, বকেয়া ৯ শতাংশ মাহার্ঘ্য ভাতা অনায়াসে দিতে পারে রাজ্য সরকার৷ তাঁর বক্তব্য, উপ-মুখ্যমন্ত্রীর দাবি অনুসারে সপ্তম বেতন কমিশনের জন্য বাজেটে ১০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ তাই, বেতন খাতে ৩৮০ কোটি টাকা খরচ হলে বাকি টাকায় বকেয়া মহার্ঘ্য ভাতা মেটানো খুবই সহজ৷ তাঁর দাবি, অবিলম্বে কর্মচারীদের ৯ শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়া হোক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top