News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় ‘তিতলি’ ধেয়ে আসছে বাতিল বহু ট্রেন, স্থগিত রেলের পরীক্ষা
Image

ঘূর্ণিঝড় ‘তিতলি’ ধেয়ে আসছে বাতিল বহু ট্রেন, স্থগিত রেলের পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘তিতলি’৷ অভিমুখ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা৷ ফলে বুধবার রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে৷ এদিকে, ঘূর্ণিঝড় তিতলির জন্য রেল বোর্ডের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরীক্ষার্থীদের এসএমএস এবং ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ বাড়ছে বলে দুশ্চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদরা৷ একদিকে শারদোৎসব এবং নবরাত্রী৷ এই মুহুর্তে ঝড়ের আভাস উৎসবের মেজাজকে ম্লান করে দেবে বলে আশঙ্কা৷

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের দরুন বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার৷ আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন৷ মেঘাসুরের দাপাদাপিতে পুজোর বাজারে কেনাকাটা প্রায় বন্ধ৷ রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি৷ এদিকে, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরী এই নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে ওড়িশার উপকূলবর্তীর দিকে এগিয়ে যাচ্ছে৷ আবহাওয়া দপ্তরের খবর, এই নিম্নচাপের দরুন রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আরও কয়েকদিন৷ নিম্নচাপের দরুন বুধবার সকাল থেকেই কখনো ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনো হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে৷ এদিকে, পুজার মুখে বৃষ্টির ফলে পুজার উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ কয়েকজন পুজোদ্যোক্তা জানিয়েছেন, এখনও প্যান্ডেলের কাজ প্রায় ২০ শতাংশ বাকি৷ এছাড়া মূর্তিপাড়ায় কাজও এখন অনেকটাই বাকি৷ যদিও মূর্তিপাড়ার কাজ চলছে জোর কদমে৷ অনেকে প্রার্থনী করছেন বৃষ্টি যাতে আর না হয়৷ যাতে পুজোর দিনগুলি আনন্দে অতিবাহিত হয়৷

তিতলির জেরে খুর্দা রোড ও ভিজিয়ানাগ্রামের মধ্যে আজ রাত দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল৷ হাওড়া-খড়গপুর থেকে দক্ষিণের দিকে ট্রেনগুলিকে ভদ্রকের পর আর যেতে দেওয়া হচ্ছে না বিকাল ৫টা ১৫ এর পর থেকে৷ হাওড়া চেন্নাই মেইন লাইন ঘুরিয়ে দেওয়া হতে পারে ভায়া নাগপুর-বালহার্ষা, বিজওয়াড়া যদি সম্ভব হয়৷ বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে৷ এবং একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে৷

রাত দশটার পর থেকে খুর্দা ও বিজিয়ানাগ্রামের মধ্যে কোনও প্যাসেঞ্জার ট্রেন চলছে না৷ ঘুরপথে চলছে চেন্নাই ও হায়দ্রাবাদগামী ট্রেন৷ নির্দিষ্ট রুটে ও নির্দিষ্ট সময়ে চলবে পুরীগামী সব ট্রেন৷ খুরদা রোড পর্যন্ত যাবে ট্রেন৷ হাওড়া ও খড়গপুর থেকে দক্ষিণগামী সব আপ ট্রেন বাতিল করা হয়েছে৷ বিকাল সোয়া পাঁচটার পর ভদ্রক থেকে দক্ষিণগামী ট্রেন বাতিল৷ হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনাম থেকে উত্তরগামী সব ডাউন ট্রেন আজকের জন্য বাতিল৷ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের পর বিশাখাপত্তনামের দুভাদা স্টেশন থেকে উত্তরগামী কোনও ট্রেন ছাড়া হয়নি৷

দুরপাল্লার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েএছ৷ হাওড়া-চেন্নাই মেল বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার সকাল আটটায় ছাড়বে৷ হাওড়া-চেন্নাই মেন লাইনের ট্রেন নাগপুর থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ মেন লাইনের বেশ কিছু ট্রেন পরিস্থিতি বুঝে বাতিল করা হতে পারে৷ তবে পুরিগামী সব ট্রেন নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়েই ছাড়বে বলে রেল সূত্রে খবর৷ প্রাথমিকভাবে দেখা গিয়েছিল ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে৷ উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝর ‘তিতলি’ অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ কিন্তু গত কয়েক ঘন্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে তিতলি৷ যার ফলে আবহাওয়াবিদদের কপালে এখন চিন্তার ভাঁজ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top