News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল সংক্রান্ত যাবতীয় তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

রাফাল সংক্রান্ত যাবতীয় তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : রাফাল সংক্রান্ত যাবতীয় তথ্য মুখবন্ধ খামে কেন্দ্রকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে বিমানের প্রযুক্তিগত খুঁটিনাটি এবং দাম সংক্রান্ত কোনও তথ্য আদালতকে না দিলেও চলবে।

বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কাউল এবং বিচারপতি কে এম জোসেফ ডিভিশন বেঞ্চ চুক্তিতে দুর্নীতির অভিযোগ গ্রহণ করেননি। এদিন কেন্দ্রের তরফ থেকে আদালতকে জানানো হয় যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই পিটিশন দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আদালতকে বলেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই বিচারব্যবস্থায় এটি নিয়ে আলোচনা করা উচিত নয়। উল্লেখনীয় রাফাল চুক্তি সংক্রান্ত দুইটি পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের করা হয়। আগামী ২৯শে অক্টোবরের মধ্যে রাফাল সংক্রান্ত যাবতীয় নথি মুখবন্ধ খামে করে আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাফাল মামলার পরবর্তী শুনানি হবে ৩১ অক্টোবর। রাফাল নিয়ে এখনই কোনও নোটিস সুপ্রিম কোর্ট কেন্দ্রকে দেবে না। রিলায়েন্স এবং ডাসসলটের মধ্যে কি চুক্তি হয়েছে তা জানতে চেয়েছে আদালত।

উল্লেখনীয় ভারত ও ফ্রান্সের মধ্যে ৩৬টি রাফাল বিমান সংক্রান্ত চুক্তি হয়। তা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলে কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয় এই চুক্তিতে কোনও রকম দুর্নীতি হয়নি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top