News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন বাম বিধায়কের এসসি সার্টিফিকেট জাল
Image

প্রাক্তন বাম বিধায়কের এসসি সার্টিফিকেট জাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ রাজ্যের প্রাক্তন বাম বিধায়ক পার্থ দাসের তফশিলি (এসসি) সার্টিফিকেট জাল বলে প্রমাণিত৷ দীর্ঘ শুনানির পর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে৷ মঙ্গলবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একথা জানানোর পর তপশিলি জাতিভুক্ত বিধায়ক হিসেবে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলির কী হবে এনিয়ে চিন্তাভাবনা শুরু হযেছে প্রশাসনিক মহলে৷

উল্লেখ করা যেতে, পারে, ২০০৮ এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের শরিক দল আরএসপির টিকিটে তপশিলি জাতি সংরক্ষিত শালগড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন পার্থ দাস৷ কিন্তু, নির্বাচনের অব্যবহিত পর তাঁর বিরুদ্ধে জাল তপশিলি জাতি সার্টিফিকেট রাখার অভিযোগ উঠে৷ তবে, সিপিআইএম তাঁর পক্ষে দাঁড়ায় বিধানসভার ভিতরে ও বাইরে৷ অবশেষে মামলা আদালতে গড়ায়৷ জানা গেছে, এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top