News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে তেলিয়ামুড়ায় পথ অবরোধ করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে তেলিয়ামুড়ায় পথ অবরোধ করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ অক্টোবর৷৷ শিক্ষক বদলীর প্রতিবাদে তেলিয়ামুড়ায় উত্তর মহারাণীপুর এলাকায় রাস্তা অবরোধ করল সুকলের

শিক্ষক বদলীর প্রতিবাদে মহারাণীপুরে পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

ছাত্রছাত্রীরা৷ টানা দুই ঘন্টা ধরে চলে অবরোধ৷ অবশেষে বিদ্যালয় পরিদর্শক ও প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত করা হয়৷

জানা গিয়েছে, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক বদলীর প্রতিবাদে পথ অবরোধ করেছে মঙ্গলবার৷ দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলে পথ অবরোধ৷ জানা গিয়েছে, গত একমাস আগে এই বিদ্যালয় থেকে বিজ্ঞান শিক্ষক সহ পাঁচজন শিক্ষককে বদলী করা হয়৷ এছাড়া সুকলে নেই ইংরেজী বিষয়ের শিক্ষক৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বারবার জানিয়েও কোন কাজ হচ্ছে না৷

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়, দুর্গা পূজার পরই বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে৷ তবে হুশিয়ারী দিয়েছে যদি শিক্ষক নিয়োগ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top