News Flash

  • Home
  • Uncategorized
  • দুই লক্ষাধিক টাকার ব্রাউনসুগার সহ আটক কুখ্যাত ড্রাগ মাফিয়া
Image

দুই লক্ষাধিক টাকার ব্রাউনসুগার সহ আটক কুখ্যাত ড্রাগ মাফিয়া

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ অক্টোবর৷৷ আবারও নেশাদ্রব্য উদ্ধার করেছে পুলিশ৷ এর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক নেশা কারবারিকে৷ ধৃত

কদমতলায় ব্রাউনসুগারসহ ধৃত যুবক জয়নাল হুসেন৷

যুবককে অসম সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার অধীন উত্তর ফুলবাড়ির জনৈক আব্দুল মতিনের বছর ২৯এর ছেলে বাহারুল ইসলাম ওরফে জয়নাল হোসেন বলে পরিচয় পাওয়া গিয়ছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার রাত প্রায় দশটা নাগাদ উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ইচাই লালছড়া এলাকা থেকে প্রচুর পরিমাণের ব্রাউনসুগার উদ্ধার করেছে স্থানীয় পুলিশ৷ গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সহ কদমতলা থানা এবং উত্তর জেলার পুলিশ সুপারের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৪৩০ কৌটা ব্রাউনসুগার৷ এর সঙ্গে পাকড়া্য করা হয়েছে চুড়াইবাড়ি থানার অধীন উত্তর ফুলবাড়ি  এলাকার বাহারুল ইসলাম নামের যুবককে৷ কদমতলা থানা সূত্রে প্রকাশ, গতকাল রাত প্রায় দশটা নাগাদ সে তার টিআর-০৫-এ- ৮৪৩৯ নম্বরের লাল রঙের সুপার স্লেপন্ডার মোটর বাইকের ডিকিতে করে ব্রাউনসুগারগুলি নিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু, গোয়েন্দা এবং উত্তর জেলার পুলিশ সুপারের কাছে আগাম খবর থাকায় তাঁরা বাহারুল ইসলামকে রাস্তায় আটকে বাইকে তল্লাশি চালিয়ে এই সফলতা লাভ করেছে৷

এই তথ্য দিয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ড্রাগস কারবারি বাহারুলকে ধরতে দীর্ঘদিন থেকে চেষ্টা করছিল৷ গতকাল বাগে পেয়ে তাকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে৷ উদ্ধারকৃত ব্রাউনসুগারের মূল্য প্রায় দুই লক্ষ টাকার বেশি হবে বলে পুলিশ সুপার মনে করছেন৷ তিনি জানান, ধৃতকে মঙ্গলবার ধর্মনগর আদালতে তোলা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top