News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও রেকর্ড পতন, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকা ৭৪.২৪-এ
Image

আবারও রেকর্ড পতন, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকা ৭৪.২৪-এ

মুম্বই ও নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): আরও দুর্বল হল ভারতীয় টাকা| সর্বকালীন রেকর্ড ভেঙে ডলার প্রতি বিনিময় মূল্য ৭৪ টাকা ছাড়াল| মঙ্গলবার দুপুরে ১ মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম বেড়ে দাঁড়াল ৭৪.২৪ টাকা| ভারতে এর আগে এত সস্তা কখনও হয়নি টাকা| অর্থনীতিবিদদের মতে, বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিই টাকার দুর্বল হওয়ার অন্যতম কারণ| মঙ্গলবার দিনের শুরুতেই টাকার দাম পড়ে যায়| ১ মার্কিন ডলারের নিরিখে দাম বেড়ে গিয়ে হয় ৭৪.০৬ টাকা| এরপর দুপুরে ১ মার্কিন ডলারের প্রেক্ষিতে টাকার দাম বেড়ে হয় ৭৪.২৪ টাকা|
টাকার সঙ্গে পাল্লা দিচ্ছে পেট্রো-পণ্যগুলিও| বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব এবং টাকার দামে পতন ঘটায় এ দেশে পেট্রোল-ডিজেলের দামও ঊর্ধ্বমুখী| সোমবারের পর মঙ্গলবার ফের বাড়ল জ্বালানির দাম| মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে মঙ্গলবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, মঙ্গলবার ২২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২২ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮৪.০৯ টাকা এবং ২৯ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৫.৯৬ টাকা| শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮২.২৬ টাকা প্রতি লিটার এবং ৭৪.১১ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৭.৭৩ টাকা প্রতি লিটার এবং ৭৭.৬৮ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| স্বাভাবিকভাবেই টান পড়ছে পকেটে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top