News Flash

  • Home
  • Uncategorized
  • যৌন নিগ্রহে সাড়া না দেওয়ায় ছাত্রীদের প্রহার, সুপলের ঘটনায় গ্রেফতার ৯
Image

যৌন নিগ্রহে সাড়া না দেওয়ায় ছাত্রীদের প্রহার, সুপলের ঘটনায় গ্রেফতার ৯

সুপল (বিহার), ৮ অক্টোবর (হি.স.): যৌন নিগ্রহে বাধা দেওয়ায় বেধড়ক মারধর করা হয় ৩০-এরও বেশি স্কুল ছাত্রীকে| এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের সুপল জেলায়| এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ| এএসপি (ত্রিবেণীগঞ্জ) জানিয়েছেন, ৩০-এরও বেশি স্কুল ছাত্রীকে নিগ্রহের ঘটনায় এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করা হয়েছে| তাদের মধ্যে একজন নাবালক| অন্যদের কাছ থেকে ম্যাট্রিক সার্টিফিকেট চাওয়া হয়েছে| বাকিদের শীঘ্রই শনাক্ত করা হবে| নির্দোষ কেউ যাতে শাস্তি না পায়, তা নিশ্চিত করা হবে|
বিহারের সুপল জেলায় সরকারি স্কুলের ছাত্রীদের কয়েকটি ছেলে প্রায়দিন নিগ্রহ করত বলে অভিযোগ| অভিযোগ, স্কুলের দেওয়াল কু-কথা লিখে রাখা, এমনকি ছাত্রীদের উদ্দেশ্যে কুইঙ্গিত করা হতো| গত সপ্তাহে স্কুলের দেওয়ালে কু-কথা লেখার সময় এক ছাত্রকে হাতেনাতে ধরে ফেলে ছাত্রীরা| ছেলেটিকে তিরস্কার করা হলে, ওই যুবকের বন্ধুরা এসে স্কুলে হামলা চালায়| অভিযোগ, ৩০-এরও বেশি ছাত্রীকে পেটানো হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top