News Flash

  • Home
  • Uncategorized
  • পুজোর কাজ নিয়ে দুই শরিক দলের মধ্যে সংঘর্ষ, আহত ১৩
Image

পুজোর কাজ নিয়ে দুই শরিক দলের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

কমলপুর, ৭ অক্টোম্বর, (হি.স.) : পুজোর কাজ নিয়ে শরিক দুই দল বিজেপি-আইপিএফটির মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের প্রভাব রবিবার সকাল থেকে স্পষ্ট লক্ষ করা যাচ্ছে। জানা গেছে এই সংঘর্ষে এখন পর্যন্ত দুই দলের কমপক্ষে ১৩ জন কর্মকর্তা গুরতরভাবে আহত হয়েছেন।
জানা গেছে, বর্তমানে আহতদের কমলপুর হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে বিজেপি কর্মীদের দেখতে গিয়ে আইপিএফটি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন পঞ্চায়েত সচিব।
জানা গেছে, কমলপুর বিধানসভা কেন্দ্রের পানবোয়া ভিলেজ পঞ্চায়েতে পুজোর কাজ নিয়ে বিজেপি এবং আইপিএফটি কর্মী-সমর্থকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন শরিক দুই দলের কর্মকর্তাদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। এতে কম করে উভয় দলের প্রায় ১৩ জন কর্মকর্তা আহত হয়েছেন। এই সংঘর্ষে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকার মানুষদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। সংঘর্ষের ফলে সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে গৃহমুখী হয়ে যান।
উত্তেজনাপ্রবণ এলাকায় টিএসআর এবং অন্যান্য নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয়। যদিও এলাকায় এই খবর লেখা পর্যন্ত চাপা ক্ষোভ বিরাজ করছে উভয় দলের কর্মকর্তাদের মধ্যে। এদিকে রবিবার সকাল থেকে কমলপুর বিধানসভা কেন্দ্রের পানবোয়া ভিলেজ এলাকা নিস্তব্ধ হয়ে পড়েছে। দোকানপাট সে রকম খুলেনি বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top