News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে প্রথম লোকাল ট্রেন চালালেন বাঙালি কন্যা সৌমিতা
Image

দেশে প্রথম লোকাল ট্রেন চালালেন বাঙালি কন্যা সৌমিতা

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): এবার রেলগাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলেন বাঙালী কন্যা সৌমিতা রায় । পশ্চিমবঙ্গের বাসিন্দা সৌমিতাই, দেশের প্রথম মহিলা লোকাল ট্রেন চালক ।

বাঙালী সব জায়গাতেই সেঁদিয়ে যায় । চার দেয়ালের চৌকাঠ পেরিয়ে, যুদ্ধ বিমান থেকে নৌসেনা সমস্ত জায়গাতেই নিজেদের প্রতিষ্ঠা করেছে সমস্ত বাঙালী মহিলারা । তাহলে পুজোর মুখে অপু-দুর্গার রেলগাড়ি আর বাদ যায় কেন !দেশের প্রথম মহিলা হিসেবে এবার রেলগাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলেন বাঙালী কন্যা সৌমিতা রায় । পশ্চিমবঙ্গের বাসিন্দা সৌমিতা গত ২০শে সেপ্টেম্বর সৌমিতা লোকো পাইলটের পদে অধিষ্ঠিত হন । আর শনিবার সন্ধ্যাতেই পূর্ব রেলওয়ের সুবার্বন ইএমইউ থেকে ট্রেন শিয়ালদাহ থেকে রাণাঘাট পর্যন্ত ৩১৬০১আপ মাতৃভূমি লোকালের দায়িত্ব নিলেন তিনি । শনিবার শিয়ালদাহের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট, সম্পূর্ণ মহিলা পরিচালিত মাতৃভূমি স্পেশাল ট্রেন চালল পূর্বরেল । ট্রেনটি শিয়ালদহ থেকে রাণাঘাট পর্যন্ত প্রায় ৭৩ কিলোমিটার পথ শেষ করে সন্ধ্যে ৭টা৪০ মিনিটে ।

ট্রেনটি বিশেষভাবে তৈরি করা, শুধুমাত্র মহিলাদের জন্য । এবার থেকে মাতৃভূমি স্পেশালে ট্রেনের চালক থেকে শুরু করে নিরাপত্তাকর্মী সবই মহিলা দ্বারা পরিচালিত হবে । রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব-ইন্সপেক্টর শিবানী মজুমদার, সাত জন মহিলা কনস্টেবলের একটি টিম গঠন করেছেন প্রমীলা বাহিনী । নিরাপত্তারক্ষী হিসেবে থাকছেন সবিতা সাও । তিনি জানিয়েছেন, ট্রেনের সমস্ত কর্মীরাও মহিলা ।

রবিবার একজন পূর্বরেলের জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র এপ্রসঙ্গে বলেন, ‘যে সমস্ত মহিলারা এই পেশায় আসতে চান সৌমিতা তাদের সবার অনুপ্রেরণা । আমাদের এর আগে মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য লোকো পাইলট এবং সরকারি লোকো পাইলট রয়েছে’। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন মেল ও এক্সপ্রেস ট্রেন চালাচ্ছেন মৌমিতা অধিকারী, পায়েল মিশ্র । সহকারী পাইলট হিসেবে রোজই ট্রেন চালাচ্ছেন, সুরুচি কুমারী, বিনা তপ্প, রিন্কি সাহা, লক্ষ্মী মাহাতো, প্রিয়াঙ্কা সিং, পূজা কুমারী । তবে সৌমিতাই হলেন দেশের এক মাত্র লোকাল ট্রেনের পাইলট । রোজই ছুটে চলবেন শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় । রবি মহাপাত্রের কথায় ‘এর মাধ্যমে প্রমানিত হবে যে কাজ পুরুষরা করতে পারেন, মহিলারাও তাই পারেন’।

রেলের এই সিদ্ধান্তের হাত ধরে নারীদের ক্ষমতায়নে আরও একধাপ এগোলো, এমনটাই মনে করছেন বিদগ্ধ জনেরা ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top