News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারকে ক্ষমতাচ্যূত করতে সমভাবাপন্ন দলগুলির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন : মল্লিকার্জুন খারগে
Image

সরকারকে ক্ষমতাচ্যূত করতে সমভাবাপন্ন দলগুলির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন : মল্লিকার্জুন খারগে

বেঙ্গালুরু, ৭ অক্টোবর (হি.স.) : রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচনে জেতার জন্য বিজেপি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। কিন্তু জোট গড়তে গিয়ে জোড়া ধাক্কায় প্রথমেই পিছিয়ে পড়ল কংগ্রেস। বহু সমাজ পার্টি পর সমাজবাদী পার্টিও কংগ্রেসের সঙ্গে জোটে যেতে অনীহা প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে ফের বিজেপি বিরোধী বৃহত্তম জোট গড়ার ডাক দিলেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে।
রবিবার মল্লিকার্জুন খারগে বলেন, প্রতিটি রাজ্যেরই নিজস্ব রাজনৈতিক চাহিদা এবং রণকৌশল রয়েছে। আমরা সব সময় বিশ্বাস করে এসেছি যে সমভাবাপন্ন রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ ভাবে এই সরকারকে (এনডিএ) পরাজিত করবে।
সূত্রের খবর কংগ্রেসের একাংশ মনে করছে রাজ্যেগুলির বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট না হলেও লোকসভা নির্বাচনের সময় নিশ্চিত ভাবেই এইসব আঞ্চলিক দলগুলি কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে। সেদিকে নজর রেখে এমন ধরণের মন্তব্য করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top