নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ কলকাতায় অনুষ্ঠিত একটি সংবাদ সংস্থার অনুষ্ঠানে একনাগাড়ে ৪৫টি বুক ডন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই কনক্লেভ৷ কলকাতায় অনুষ্ঠিত এই কনক্লেভে যোগ দিয়ে গিয়েছিলেন ত্রিপুরা মুুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ জানা গেছে, এই কনক্লেভে চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল৷ শনিবার সকালে এই অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানের শুরু থেকেই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে একনাগাড়ে ৪৫টি বুকডন দেন তিনি৷ তা দেখে অনুষ্ঠানের সকলে হতবাক হয়ে যান৷

কলকাতায় এক অনুষ্ঠানে ৪৫টি বুকডন মুখ্যমন্ত্রীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















