News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির রিপোর্ট জমা পড়ল
Image

সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির রিপোর্ট জমা পড়ল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির রিপোর্ট জমা পড়ল৷ শুক্রবার রাত সাড়ে দশটায়

শুক্রবার রাতে ৭ম বেতন কমিশন নিয়ে গঠিচ ভার্মা কমিটি রিপোর্ট জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে৷

মহাকরণে কমিটির অন্য দুই সদস্যকে সাথে নিয়ে পি পি ভার্মা রিপোর্টটি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন৷

সপ্তম বেতন কমিশন নিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর থেকেই অপেক্ষায় রয়েছে শিক্ষক-কর্মচারী মহল৷ জোট সরকার সপ্তম কমিশনের জন্য ভার্মা কমিটি গঠন করেছিল৷ ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা স্থির করা হলেও ভার্মা কমিটির মেয়াদ দুই দফায় বৃদ্ধি করেছিল রাজ্য সরকার৷ স্বাভাবিকভাবেই সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ণ উঠতে শুরু করে৷ ফলে, চাপ ক্রমশ বাড়তে থাকে৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শীঘ্রই সপ্তম বেতন কমিশন দেওয়া বলে আশ্বস্ত করেছিলেন৷ গত দু’দিনে দূর্গোৎসবের আগেই সপ্তম বেতন কমিশন শিক্ষক-কর্মচারীরা পেতে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়৷

শুক্রবার রাজ্যে আসেন ভার্মা কমিটির চেয়ারম্যান পি পি ভার্মা৷ খসড়া রিপোর্ট নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘ আলোচনাও করেন৷ এরপরই রাত সাড়ে দশটা নাগাদ কমিটির বাকি দুই সদস্যকে সাথে নিয়ে পি পি ভার্মা সপ্তম বেতন কমিশনের রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন৷ গতকাল এবিষয়ে সরকারীভাবে কিছু জানানো হয়নি৷ শনিবার ভার্মা কমিটির রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি জনসমক্ষে আনা হয়েছে৷

ভার্মা কমিটির রিপোর্ট জমা পড়েছে খবরে শিক্ষক-কর্মচারী মহলে খুশীর হাওয়া বইতে শুরু করেছে৷ বহু প্রতিক্ষিত সপ্তম বেতন অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে, এমনটাই বিশ্বাস শিক্ষক-কর্মচারীদের৷ ফলে তাঁদের ধারণা, আগামী মন্ত্রিসভার বৈঠকেই হয়তো রাজ্য সরকার ভার্মা কমিটির রিপোর্ট গ্রহণ করবে৷ সেই মোতাবেক ঘোষণাও দেবে রাজ্য সরকার৷ কারণ, দূর্গোৎসবের প্রাক্ মুহুর্তে বাম্পার পুরস্কার প্রাপ্তির অপেক্ষায় দিন গুণছেন শিক্ষক-কর্মচারী মহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top