News Flash

  • Home
  • Uncategorized
  • রুট পদ্ধতি তুলে দিয়ে আগরতলায় সব অটোতে বসতে চলছে মিটার
Image

রুট পদ্ধতি তুলে দিয়ে আগরতলায় সব অটোতে বসতে চলছে মিটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ আগরতলা শহরে সমস্ত অটোতে মিটার লাগাতে চলেছে পরিবহন দপ্তর৷ কারণ, রুট পদ্ধতি তুলে দিতে চাইছে রাজ্য সরকার৷ তার বদলে, টাউন বাস পরিষেবাকে আরো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিং রায়ের কথায়, অটো যাত্রীদের বহু অভিযোগ জমা পড়েছে৷ অটো পরিষেবা আগরতলায় খুবই অসন্তোষজনক৷ যাত্রী ভাড়া বাড়ানো হলেও অটো চালকদের দূর্ব্যবহারের বহু অভিযোগের কারণে অটো পরিষেবা নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে৷ তাঁর বক্তব্য, সম্প্রতি পরিবহন দপ্তরের পদস্থ আধিকারীক এবং টিআরটিসি’কে সাথে নিয়ে এসমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

পরিবহন মন্ত্রীর কথায়, খুব শীঘ্রই অটো পরিষেবার ক্ষেত্রে রুট পদ্ধতি তুলে দেওয়া হবে৷ নির্দিষ্ট রুটে অটো চলছে, মান্ধাতা আমলের এই পদ্ধতি বাতিল করে দেওয়া হবে৷ তার বদলে সমস্ত অটোতে লাগানো হবে৷ তাঁর দাবি, আগরতলা শহরে সমস্ত অটো মিটার পদ্ধতিতে পরিষেবা দেবে৷ সেক্ষেত্রে যে কোন যে কোন স্থানে যাতায়াত করতে পারবে৷ তাঁর কথায়, শহরের প্রত্যেক কোনায় নজরদারী রাখা সম্ভব নয়৷ ফলে অটো চালকদের হাতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন, এমন বহু অভিযোগ উঠেছে৷ তাছাড়া, নির্দিষ্ট রুট দিয়ে একাধিক অটোর যাতায়াতে যানজটের সমস্যার সমাধান কররদ্ধা যাচ্ছে না৷ তাঁর বক্তব্য, আগরতলা শহরকে চট করে খোলনলচে বদলে দেওয়া সম্ভব নয়৷ এই শহরের রাস্তাঘাট ইচ্ছে করলেই বড় করা যাচ্ছে৷ তাছাড়া, শহরের অনুপাতের চুলনায় অটোর সংখ্যা অধিক হওয়ায় যানজট হচ্ছে৷

তাঁর সাফ কথা, অটো কোথাও জমায়েত হতে পারবে না৷ মিটার পদ্ধতি চালু হলে ভাড়া নিয়েও সমস্যা মিটবে বলে তিনি মনে করেন৷ পাশাপাশি যানজটও কমবে বলে তাঁর বিশ্বাস৷ তবে, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত যাঁরা আর্থিকভাবে কিছু অসচ্ছল, অটো মিটার বসানো হলে তাঁদের যাতায়াত খরচ বাড়বে, এই সমস্যার সমাধান খুজেছে পরিবহন দপ্তর, জানালেন পরিহন মন্ত্রী৷

তাঁর কথায়, রাজ্য সরকার টাউন বাস পরিষেবাকে আরো সম্প্রসারনের পরিকল্পনা নিয়েছে৷  বর্তমানে ১৭৩টি বাস রয়েছে৷ কিন্তু, এর অধিকাংশ বাসগুলি কি অবস্থায় তা জানার জন্য অডিট শুরু হয়েছে৷ পরিবহন মন্ত্রীর বক্তব্য, অডিট রিপোর্টের অপেক্ষায় রয়েছি৷ সমস্ত বাসের হদিস পাওয়া গেলেই এবং অকেজো বাসগুলিকে সারাই করা হয়ে গেলে নতুন করে দরপত্র আহ্বান করে টাউন বাস পরিষেবা বৃহৎ পরিসরে শুরু করা হবে৷ তাঁর কথায়, টাউন বাস পরিষেবাকে শহরের প্রান্তিক অংশে পৌছে দেওয়া সম্ভব হলে শহরবাসী ভিষণভাবে উপকৃত হবেন৷

তাঁর কথায়, অটো মিটার পদ্ধতি চালুর ক্ষেত্রে আইনী প্রক্রিয়া চলছে৷ পাশাপাশি টাউন বাস পরিষেবা আরও বৃহৎ পরিসরে চালু করার জন্যই আইনী প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাই ধারণা করা হচ্ছে, দূর্গোৎসবের পরই সমস্ত অটোতে মিটার পদ্ধতি শুরু চালু হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top